Saturday, June 27, 2026

ধর্ষণের ‘হুমকি’ পেলেন টলিউড অভিনেত্রী মিমি!

Date:

Share post:

আর জি কর কাণ্ডের (RG Kar Medical College and Hospital Case) প্রতিবাদ চেয়ে স্বাধীনতার মধ্যরাতে রাস্তায় নেমেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakroborty)। ধর্ষণের প্রতিবাদে সোচ্চার নায়িকাকে এবার সমাজমাধ্যমে ধর্ষণের ‘হুমকি’ (Rape threat) দেওয়া হল বলে অভিযোগ। কুরুচিকর মেসেজের স্ক্রিনশট শেয়ার করে সোশাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ অভিনেত্রীর।

চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন উত্তাল রাজ্য রাজনীতি, দেশ জুড়ে বাড়তে থাকা এই নারকীয় অপরাধের আধিক্য নিয়ে ভীত সুপ্রিম কোর্ট (SC), ঠিক তখনই সমাজমাধ্যমে অস্রাব্য ভাষায় মিমি চক্রবর্তীকে গালিগালাজের পাশাপাশি ধর্ষণের হুমকি দিয়ে পোস্ট করা হয়েছে। আর জি কর কাণ্ডের পর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ তুলে ধরে মিমিকে ধর্ষণের হুমকি দেন এক নেটনাগরিক। সেই ব্যবহারকারী লেখেন, ‘আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওঁর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব।’

সমাজমাধ্যমে এই পোস্ট দেখার পর গর্জে উঠেছেন মিমি। থানায় অভিযোগ করেছেন কিনা তা এখনও স্পষ্ট না হলেও পোস্টটি নিজের সমাজ মাধ্যমে শেয়ার করে কলকাতা পুলিশকে (Kolkata Police) ট্যাগ করেন যাদবপুরের প্রাক্তন সাংসদ। তিনি লেখেন, ‘আমরা কি এই কারণেই লড়ছি? আমরা একজন মহিলার জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছে এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা।’ সরকারি হাসপাতালে চিকিৎসকের সঙ্গে যা ঘটেছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অনেকেই রাজনীতি করার চেষ্টা করছেন বলেও শাসক দলের তরফে অভিযোগ উঠেছে। বাড়ছে ভুয়ো পোস্ট। এই আবহে সেই সোশ্যাল মিডিয়াতেই হুমকি পেতে হল টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।


Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...