Monday, April 6, 2026

আরজি কর কাণ্ডের প্র.তিবাদে পথে ক্রীড়াবিদরা

Date:

Share post:

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার দুপুরে পথে নামলেন ক্রীড়াবিদরা। বুধবার আরজি করে দোষীদের বিচার চেয়ে পথে নামলেন তারা। এদিন দুপুরে গোষ্টপালের মূর্তির পাদদেশে জমায়েত করে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হয়ে বাবুঘাট দিয়ে ওই মূর্তির পাদদেশে মিছিল শেষ করেন তারা।আর জি কর কাণ্ডের প্রতিবাদে সারা বাংলা জুড়েই অসংখ্য মিছিল হয়েছে।সেখানে পা মিলিয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সকলেই।

এদিনের মিছিলে স্লোগান ওঠে, “আমার বোনের বিচার চাই, দোষীদের শাস্তি চাই”। এদিনের মিছিলে পা মেলান বিখ্যাত ক্রীড়াবিদ গৌতম সরকার, দিব্যেন্দু বড়ুয়া, গুড়বাজ সিং, মনোরঞ্জন ভট্টাচার্য, দোলা ব্যানার্জি, সোমা বিশ্বাস, জ্যোতির্ময় সিকদার সহ একাধিক বিশিষ্টরা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...