Sunday, February 22, 2026

বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর, আজও দুর্যোগ দক্ষিণবঙ্গে 

Date:

Share post:

নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে উত্তাল সমুদ্রের ছবিটা বদলেছে, কিন্তু দুর্যোগ এখনই কাটছে না দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে, বুধবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কোচবিহার এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস বলছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল, ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। মৎস্যজীবীদের জন্য কোন নিষেধাজ্ঞা না থাকলেও বুধবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে রাজ্য জুড়ে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।


spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...