Friday, April 3, 2026

সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের প্রশ্নের মুখে আর জি করের নতুন সুপার বুলবুল

Date:

Share post:

এদিকে যখন আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে স্বাস্থ্যভবন অভিযান করেছেন কলকাতার জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসকরা, তখন সিবিআইয়ের ডাকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) আর জি কর হাসপাতালের (R G Kar Medical College And Hospital) নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায় (Bulbul Mukharjee)।৯ অগাস্ট হাসপাতালের জরুরি বিভাগের চার তলার সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ধর্ষণ-খুন বলে ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ। সেই সময় আর জি করের ডিন পদে ছিলেন বুলবুল। ঘটনার পর পড়ুয়াদের দাবি জোরালো হওয়ার পরে, অন্যান্যদের সঙ্গে সরানো হয় আর জি কর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকেও (Sandip Ghosh)। তার পরেই ডিন থেকে সুপার হন বুলবুল। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় আর জি করে অভ্যন্তরীণ তদন্ত কমিটির নেতৃত্বেও ছিলেন বুলবুল (Bulbul Mukharjee)। এবার তাঁকে তলব করল সিবিআই। বুধবার দুপুরে তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে আর জি কর-কাণ্ডে একাধিক আধিকারিককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পালমোনারি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে পর পর ২দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। CBI সূত্রে খবর, আর জি কর-কাণ্ড নিয়ে প্রশ্নমালা সাজিয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বর্তমান সুপারকে। ঘটনার দিন কোথায় ছিলেন, কখন সে দিনের তিনি ঘটনার কথা জেনেছিলেন, কার কাছ থেকে জেনেছিলেন, তদন্ত কমিটির প্রধান হিসাবে কী কী করেছেন, কোনও তথ্য পেয়েছেন কি না- এই সব বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের গতিবিধি নিয়েও বুলবুল কিছু জানতেন কি না, তাও জানতে চাইছে সিবিআই।






Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...