Tuesday, May 12, 2026

এবার অপসারিত আর জি কর হাসপাতালের নয়া অধ্যক্ষ সুহৃতা পাল সহ আর কিছু আধিকারিক

Date:

Share post:

আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের পর তুমুল বিতর্কের মাঝেই পদত্যাগ করেছিলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর পরিবর্তে ওই পদে দায়িত্ব পেয়েছিলেন
সুহৃতা পাল। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে তিনি বড়ই নিষ্ক্রিয়। দায়িত্ব নেওয়ার পর সেভাবে হাসপাতালে তাঁর দেখাই মেলেনি। এমনকি, মেয়েদের রাত দখলের রাতে আর জি করে দুষ্কৃতী তাণ্ডবের সময়ও হাসপাতালে ছিলেন না তিনি। এবার তাইপরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের।

আজ, বুধবার রাতে আচমকাই স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম ঘোষণা করেন, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পালকে দায়িত্ব থেকে সরানো হচ্ছে। সরানো হচ্ছে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং কলেজের MSVP-কেও। পাশাপাশি, আন্দোলনকারী চিকিত্‍সকদের দাবি মেনে বিতর্কিত সন্দীপ ঘোষকেও তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। অর্থাত্‍ আর জি কর থেকে সরিয়ে সন্দীপকে যে ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষ করা হয়েছিল, সেই সিদ্ধান্ত থেকেও এবার সরে এলো রাজ্য।

আরও পড়ুন- ডুরান্ড কাপে স্বপ্নভঙ্গ, লাজংয়ের কাছে হেরে বিদায় ইস্টবেঙ্গলের

 

Related articles

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের (State Police)। সাসপেন্ড দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার ভারপ্রাপ্ত...

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...

তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে মৃত্যু হলো দুই ব্যক্তির! মঙ্গলবার এক পাঁচতলা...