Saturday, June 13, 2026

এবার সন্দীপকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদ থেকেও সরিয়ে দিল রাজ্য, ঘোষণা স্বাস্থ্যসচিবের

Date:

Share post:

আর জি কর কাণ্ডে বড় আপডেট। এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পদ থেকেও সরিয়ে দিল স্বাস্থ্য দফতর। পাশাপাশি আর জি কর হাসপাতালের বর্তমান অধ্যক্ষ ডঃ সুহৃতা পালকে অপসারণ করা হল। বুধবার রাতে এ কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

এর পাশাপাশি আর জি করের বর্তমান সুপার ও চেস্ট বিভাগের এইচওডিকেও অপসারণ করেছে স্বাস্থ্য দফতর। তাঁর জায়গায় মানস বন্দ্যোপাধ্যায়কে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করা হল। স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করতে আন্দোলনকারীদের সমস্ত দাবি মেনে নেওয়া হল বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব।

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের পর তুমুল বিতর্কের মাঝেই পদত্যাগ করেছিলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এরপর আর জি কর থেকে সরিয়ে সন্দীপকে যে ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষ করা হয়েছিল, সেই সিদ্ধান্ত থেকেও এবার সরে এলো রাজ্য।

অন্যদিকে সন্দীপের আর জি করের পদত্যাগের পর তাঁর পরিবর্তে ওই পদে দায়িত্ব পেয়েছিলেন সুহৃতা পাল। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে তিনি বড়ই নিষ্ক্রিয়। দায়িত্ব নেওয়ার পর সেভাবে হাসপাতালে তাঁর দেখাই মেলেনি। এমনকি, মেয়েদের রাত দখলের রাতে আর জি করে দুষ্কৃতী তাণ্ডবের সময়ও হাসপাতালে ছিলেন না তিনি। এবার তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকারের।

আরও পড়ুন- এবার অপসারিত আর জি কর হাসপাতালের নয়া অধ্যক্ষ সুহৃতা পাল সহ আর কিছু আধিকারিক

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...