Monday, April 13, 2026

সিবিআইয়ের নজরে ঘটনার পর “উধাও” নির্যাতিতার ঘনিষ্ঠ দুই সহপাঠী!

Date:

Share post:

আর জি কর কাণ্ডের (RG Kar Hospital) তদন্ত এখন সিবিআইয়ের হাতে। ঘটনার প্রায় ১২দিন পেরিয়ে গেলেও গ্রেফতারের সংখ্যা এখনও পর্যন্ত ওই এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। গোয়েন্দাদের নজরে আরও অনেক সন্দেহভাজন থাকলেও সেই অর্থে কোনও তথ্য প্রমাণ নেই। ফলে শুধু ডাকাডাকি আর জিজ্ঞাসাবাদের পর্বতেই থেমে রয়েছে তদন্ত। আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।

এদিকে তদন্তে উঠে আসছে বেশকিছু নাম ও সম্ভাবনা। প্রশ্ন হচ্ছে, সেই রাতে কেন খুন হতে হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়াকে? তার পেছনে কি শুধু কারণ ধর্ষণ? নাকি আরও গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে এই নৃশংস ঘটনার পিছনে? নির্যাতিতার ধর্ষণ ও খুনের পর থেকে একের পর এক প্রশ্ন দানা বাঁধছে। এবার নজর ওইদিন রাতে আরও দুই সহপাঠীর দিকে।

তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ১২ দিন পেরিয়ে গেছে। কিন্তু আর জি করের (RG Kar Hospital) সন্দেহভাজন সেই দুই পিজিটির এখনও কোনও খোঁজ নেই। সূত্রের খবর, গত কয়েকদিন স্বাস্থ‌্যদফতরের তরফে আর জি করের সব চিকিৎসক ও পড়ুয়াদের শরীর-স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে। যাঁরা কর্মবিরতিতে, তাঁদেরও কোনও সমস‌্যা হচ্ছে কি না, তারও পুঙ্খানুপুঙ্খ তথ‌্য সংগ্রহ হচ্ছে। সেই সময়েই জানা গিয়েছে, ৯ আগস্ট রাতে নারকীয় ওই ঘটনার পর দুই পিজিটি আর হাসপাতালে আসেননি।

হাসপাতাল সূত্রে খবর, ঘটনার পর অর্থাৎ ৯ অগাস্ট রাত থেকে আর খোঁজ নেই তাঁদের। এদের মধ্যে একজন মহিলা চিকিৎসক অন্যজন তাঁরই সহপাঠী পুরুষ চিকিৎসক। মহিলা চেস্ট মেডিসিন বিভাগের অর্থাৎ নির্যাতিতার দফতরের। এবং অন্যজন অর্থপেডিক ডিপার্টমেন্টের বলে জানা গিয়েছে। নির্যাতিতার মতোই তাঁরাও ছিলেন দ্বিতীয় বর্ষের পিজিটি। তবে সেই দুই পিজিটি চিকিৎসক কেন আসছেন না, কর্মবিরতিতে শামিল চিকিৎসকদের একটা বড় অংশই তা বলতে পারেননি।

অসমর্থিত সূত্রে শোনা যাচ্ছে, ঘটনার বেশ কিছুদিন আগে নির্যাতিতার সঙ্গে তাঁদের বাকি কথা-কাটাকাটিও হয়েছিল। যদিও মিটেও গেছিল সেসব। কিন্তু গত ৯ আগস্ট ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনা প্রকাশ্যে আসতেই তাঁদের দুজনকে আর হাসপাতাল চত্বরেই দেখা যায়নি। এখানেই তৈরি হচ্ছে সন্দেহ!

আরও পড়ুন: সন্দীপের নতুন কু.কীর্তি প্রকাশ্যে, ১৪ লক্ষ টাকার সিসিটিভি ক্যামেরা লাগানোই হয়নি!

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...