Thursday, June 11, 2026

জনবিচ্ছিন্ন বঙ্গ বিজেপি! ইস্তাহার বানাতে মানুষের রায় জানতে এবার ড্রপ-বক্স

Date:

Share post:

বঙ্গ সংস্কৃতি, ভাষা তো বটেই, বাংলার রাজনীতিতেও কতটা জনবিচ্ছিন্ন, এবার নিজেরাই প্রমাণ করে দিচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। মানুষের রায় ভোটবাক্সে জমা পড়ে। আর মানুষের চাহিদা জানতে এবার বাক্সের আমদানি বঙ্গ বিজেপি (Bengal BJP) নেতৃত্বের। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে রাখা থাকবে ১০০০ ড্রপ বক্স (drop box)। সেখানে সাধারণ মানুষ নিজেদের মতামত, বিশেষত প্রত্যাশা জানাবেন।

এর আগে বিরোধী দলনেতা হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর চালু করেছিলেন। সেখানেও সেই মতামত দেওয়ার পথে হেঁটেছিল বিজেপি। এবার বিধানসভা নির্বাচনের (assembly election) আগে জনমত জানতে চালু হচ্ছে বিজেপির ড্রপ বক্স (drop box)। হাওড়া, শিয়ালদহ স্টেশনের মতো জনবহুল এলাকায় রাখা থাকবে এগুলি। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে মতামত জানাবেন জনসাধারণ।

কার্যত বাংলায় অন্তর্বর্তী বাজেট (interim budget) ঘোষণার পরে যে দিশাহারা বঙ্গ বিজেপি তা এর থেকেই আবার প্রমাণিত, মত রাজনৈতিক বিশ্লেষকদের। এর আগে নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে অমিত শাহ (Amit Shah), নীতীন নবীনরা (Nitin Nabin) এসে বাংলার কর্মী, সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করে গিয়েছেন। তাতে যে কাজ হয়নি, তাও প্রমাণিত এই পদক্ষেপে। বাজেট ঘোষণার পরে ইস্তাহার (manifesto) নিয়ে বঙ্গ বিজেপি ও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যে পরিকল্পনা নিয়েছিল, তাও হয়তো ভেস্তে গিয়েছে।

আরও পড়ুন : প্রার্থী করার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, প্রাণনাশের হুমকি বিজেপির রাজ্য সম্পাদকের

তবে শুধুমাত্র নিজেদের পন্থা তৈরি নয়, আরও একটি উদ্দেশ্য সাধন হতে পারে বিজেপির এই ড্রপ বক্সের মাধ্যমে। রাজনীতিকদের মতে, এই মতামত গ্রহণের মধ্যে দিয়ে বিজেপি বাংলার মানুষের মধ্যে নিজেদের বিস্তারেরও আন্দাজ করার পথে হাঁটছে। ড্রপ বক্সে মানুষের সাড়া কতটা পড়ছে, বা তা নিয়ে মানুষ আদৌ কোনও উৎসাহ দেখাচ্ছে কি না তা নির্বাচন ঘোষণার আগেই পরখ করে নিতে চাইছে বিজেপি।

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...