Friday, June 26, 2026

সুপ্রিম-আবেদনের পরেই কর্মবিরতি প্রত্যাহার AIIMS-এর জুনিয়র ডাক্তারদের

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ শুধু বাংলায় নয়, ছড়িয়ে পড়ে দেশের না না প্রান্তে। আন্দোলন শুরু করেছিলেন এইমসের জুনিয়র চিকিৎসকেরাও। ১১ দিন পর সেই কর্মবিরতি তুলে নিলেন তাঁরা। বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পরেই কাজে ফিরছেন এইমসের চিকিৎসকেরা। আর জি কর-কাণ্ড নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করে হস্তক্ষেপ করার জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা।এদিন, আর জি কর মামলার শুনানিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। এর পরেই দিল্লি AIIMS-র জুনিয়র চিকিৎসকদের সংগঠন রেসিডেন্ট ডক্টর্‌স অ্যাসোসিয়েশন (RDA) কর্মবিরতি তুলে নেওয়ার কথা ঘোষণা করে।

আর জি করের ঘটনার প্রতিবাদে সারাদেশে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে। সামিল হয়েছিলেন দিল্লি AIIMS-র চিকিৎসকেরাও। গত ১১দিন ধরে জরুরি পরিষেবা ছাড়া বাকি সব পরিষেবা বন্ধ রেখেছিলেন। বিচার চেয়ে রাজধানীর রাস্তায় স্বাস্থ্যমন্ত্রকের সামনেও কর্মসূচি পালন করতে দেখা যায় তাঁদের। হাসপাতালে নিরাপত্তার অভাবের অভিযোগে দিল্লিতে নির্মাণ ভবনের সামনে রোগীদের চিকিৎসা করেছিলেন জুনিয়র ডাক্তাররা।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ দেশের সমস্ত হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে। তাতে ৯ জন করে সদস্য থাকবেন। টাস্ক ফোর্স মূলত ২টি বিষয়ে কাজ করবে।
• নারী-পুরুষ নির্বিশেষে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং লিঙ্গগত বৈষম্য দূর করা।
• হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন, আবাসিক চিকিৎসকদের নিরাপদ কাজের পরিবেশ তৈরি করার জন্য একটি প্রোটোকল বা নিয়মবিধি তৈরি করা।

টাস্ক ফোর্সকে তিনসপ্তাহের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।






Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...