Friday, April 3, 2026

আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে সিবিআইকে ভ.র্ৎসনা সঙ্গত: কুণাল

Date:

Share post:

আরজি করের ঘটনা নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে শেষ কথা বলার সময় আসেনি। সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। সিবিআই তাদের বক্তব্য রেখেছে, রাজ্য সরকারের আইনজীবী তার বক্তব্য রেখেছেন। সুপ্রিম কোর্টও স্পষ্ট জানিয়েছে যে কর্মবিরতি ছেড়ে চিকিৎসকরা কাজে যোগ দিন। এই ঘটনা নিয়ে যাতে কোনও রাজনীতি না করা হয়, সেদিকেও নজর দেওয়া নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনে যেমন বল প্রয়োগ করা যায় না তেমনি সেই আন্দোলনটা প্রোটোকল মেনে করা উচিত। সুপ্রিম কোর্ট সিবিআইকে স্পষ্ট বলেছে যে আমাদের কাছে রিপোর্ট আছে সোশ্যাল মিডিয়ায় যা রটছে সেগুলো আপনারা আদালতে বলার চেষ্টা করছেন, এটা বন্ধ করতে হবে।

কুণালের সাফ কথা, এখনও পর্যন্ত সিবিআই একজনকেও গ্রেফতার করতে পারেনি। একজন মাত্র গ্রেফতার হয়েছে, তাও তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সিবিআই নিজেদের ব্যর্থতা ঢাকতে নানান কথা বলছে। আদালতে বিকৃত তথ্যের মাধ্যমে সিবিআই সেটা জনমানসে ছড়াতে চাইছে, বিভ্রান্ত করতে চাইছে। গ্রেফতার করার ক্ষমতা সিবিআইয়ের হাতে।তদন্ত করছে সিবিআই। সব চরিত্রগুলো সিবিআইয়ের সামনে। তাহলে তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে কেন? সিবিআই যথেষ্ট সময় পেয়েছে, সমস্ত চরিত্রগুলোকে কাছে পেয়েও কোনও সুরাহা করতে পারেনি।ধীর গতিতে তদন্ত চলছে। এখন জল ঘোলা করার জন্য নানান কথা বলছে।আসলে পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...