Saturday, February 21, 2026

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণ, উত্তাল ডবল ইঞ্জিন অসম, বনধের ডাক পড়ুয়াদের

Date:

Share post:

আর জি কর কাণ্ডে যখন উত্তাল গোটা দেশ, তখনই বিজেপি শাসিত ডবল ইঞ্জিন অসম (Assam) থেকে সামনে এল আরও এক ভয়ঙ্কর, নক্কারজনক ঘটনার খবর। এবার হাড়হিম করা গণধর্ষণের শিকার ১৪ বছরের এক নাবালিকা। জানা গিয়েছে, টিউশন থেকে ফেরার পথে পাশবিক অত্যাচারের শিকার হয় ওই নাবালিকা। গুয়াহাটি থেকে ১২০ কিলোমিটার দূরে নাগাঁও জেলায় এই ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির চেয়ে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। পাশাপাশি, অল আসাম স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে বনধের ডাক দেওয়া হয়েছে। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যের আইন শৃঙ্খলা বিশাল প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।

একটি পুকুর পাড়ে বিবস্ত্র অবস্থায় নির্যাতিতা নাবালিকাকে পড়ে থাকতে দেখা যায়। তা দেখে স্থানীয়রাই প্রথমে নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে। তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয় তাকে। কিশোরী বেশ সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে।

স্থানীয় মানুষ জানাচ্ছেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাইকেল চালিয়ে ওই নাবালিকা টিউশন থেকে বাড়ি ফিরছিল। সেই সময়ই তার উপর অত্যাচার চালায় ৩ দুষ্কৃতী। নারকীয় নির্যাতনের শিকার হওয়ার পর প্রায় ঘণ্টাখানেক সে বিবস্ত্র অবস্থায় পুকুর পাড়েই পড়ে ছিল।।জ্ঞান ফেরার পরে কিশোরী নিজেই জানিয়েছে, গণধর্ষণের পিছনে রয়েছে তিন দুষ্কৃতী। এই ঘটনা নিয়ে উত্তাল অসম (Assam)।

আরও পড়ুন: সন্দীপ ঘোষকে OSD নয়, ছুটিতে পাঠানো হয়েছে! রটনা বন্ধের আবেদন তৃণমূলের

 

spot_img

Related articles

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...

কৃষি ঋণে রেকর্ড গড়ার পথে বাংলা: লক্ষ্য এবার এক লক্ষ কোটি

রাজ্যের মুকুটে নয়া পালক। চলতি ২০২৫–২৬ অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গের কৃষিখাতে ব্যাঙ্ক ঋণের পরিমাণ প্রথমবার এক লক্ষ কোটি টাকার...