Wednesday, June 24, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’ না নিতে চাইলে ফেরতের ব্যবস্থা করা হোক: কুণাল

Date:

Share post:

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য।দিকে দিকে ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছেন মানুষ।ইতিমধ্যে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে।এই পরিস্থিতিতে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।তার সাফ কথা,‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে যারা থাকতে চাইছেন না, তাদের জন্য অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করুক সরকার।

সোশ্যাল মিডিয়ায় শুক্রবার একটি পোস্ট করেছেন কুণাল।তিনি লিখেছেন, যাঁরা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে থাকতে চান না, তাঁদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক। এরপই কুণালের কটাক্ষ, ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল-আপ করুন।তার স্পষ্ট কথা, আমরাও আরজি করে দোষী বা দোষীদের ফাঁসি চাই। কুরাজনীতি নয়।

আসলে আরজি কর কাণ্ডের পর রাজ্যে মেয়েদের সুরক্ষার বিষয়টি নিয়ে নানা মহলে সমালোচনা হচ্ছে।সরকারি হাসপাতালে নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবিতে চিকিৎসকদের আন্দোলন চলছে। এই আবহে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং অনুদান ফিরিয়ে দেওয়ার কথাও উঠেছে নানা মাধ্যমে।এমনকী পুজো অনুদান ফেরতের সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি ক্লাব। সমাজমাধ্যমে এমন সমালোচনাও হয়েছে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘কন্যাশ্রী’-র মতো নারীকল্যাণমূলক প্রকল্পগুলির কী অর্থ? প্রথম প্রসঙ্গটি বলেছিলেন নির্যাতিতা চিকিৎসকের মা।এর পরেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে প্রচারে নামে বিরোধীরা।এই বিষয়টিকেই ‘কুরাজনীতি’ বলে উল্লেখ করেছেন কুণাল। তার স্পষ্ট বক্তব্য, যারা সরকারি প্রকল্পের সুবিধা নিতে চাইছেন না, তাঁরা যাতে তা ফেরত দিতে পারেন, সেই ব্যবস্থা করা দরকার।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...