Wednesday, June 24, 2026

নবান্ন অভিযানে হস্তক্ষেপ নয়! দ্রুত রাজ্যকে হলফনামা জমার নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

নবান্ন অভিযানে (Nabanna Abhijan) কোনওরকম হস্তক্ষেপ নয়, শুক্রবার একথাই স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ২৭ অগাস্ট, মঙ্গলবার আর জি কর (R G Kar) কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল একটি সংগঠন। আর সেই অভিযান আটকাতেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। শুক্রবার মামলার শুনানিতে হাইকোর্ট সাফ জানিয়ে দিল, নবান্ন অভিযানে আর কোনও বাধা রইল না। তবে এদিন রাজ্যকে মিটিং, মিছিল নিয়ে হাই কোর্টে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে ২৭ অগাস্ট একটি সংগঠনের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। এরপরই পুলিশি নিরাপত্তা-সহ একাধিক ইস্যুতে অভিযান আটকাতে হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। কিন্তু শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন এই বিষয়ে একেবারেই হস্তক্ষেপ করবে না হাই কোর্ট। বৃহস্পতিবার অভিযান বাতিলের জন্য মামলা দায়ের হলেও এদিন নতুন করে হাই কোর্টে মামলা দায়ের করেন আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়। এদিন উচ্চ আদালতের এমন নির্দেশের পর মামলাকারীর তরফে প্রশ্ন করা হয় তাহলে কী কর্মসূচিতে সবুজ সংকেত দেওয়া হল? উত্তরে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, এই বিষয়ে তারা কোনওভাবেই হস্তক্ষেপ করবে না।

রাজ্যের অভিযোগ, নবান্ন অভিযানের জন্য পুলিশের থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। পুলিশের অনুমতি ছাড়া কীভাবে এই অভিযান সম্ভব তা নিয়েও এদিন কলকাতা হাইকোর্টে প্রশ্ন তোলে রাজ্য। পাশাপাশি বিরোধীরা এই অভিযানে সামিল হয়ে অশান্তি পাকাতে পারে বলে আশঙ্কা করেছিল রাজ্য। কিন্তু হাই কোর্ট এসবে কোনওভাবেই হস্তক্ষেপ করতে পারবে না বলে এদিন সাফ জানিয়েছে। এদিন আদালত জানিয়েছে চার সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে এবং ওই দিনই প্রতিবাদ কর্মসূচি সংক্রান্ত নির্দেশিকা নিয়ে রাজ্যকে হলফনামা জমার নির্দেশ হাই কোর্টের।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...