Saturday, April 4, 2026

নাবালিকাকে জোর করে মদ খাইয়ে ধর্ষনের ভিডিও! এবার কোন রাজ্যে?

Date:

Share post:

এবার ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই দুই বন্ধুর বিরুদ্ধে। নির্দিষ্ট অভিযোগর ভিত্তিতে পুলিশ ওই দুই বন্ধুকে গ্রেফতার করেছে। তাদের একজনের বয়স ১৬, অন্যজনের ১৭। অভিযুক্ত দুই কিশোরের বিরুদ্ধে নির্যাতিতাকে জোর করে মদ্য পান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, আরও ভয়ঙ্কর অভিযোগ, ব্ল্যাকমেল করার জন্য গোটা ধর্ষনের ঘটনার ভিডিও করে দুই অভিযুক্ত। হয়েছে। জানা গিয়েছে, ঘটনা বেশ কয়েক মাস আগের। কিন্তু নির্যাতিতা কিশোরী ভয়ে ও লজ্জায় বাড়িতে জানাতে পারেনি। ঘটনা পুনের (Pune)।

সম্প্রতি, ঘটনাটি বাড়ির লোককে জানায় ওই নাবালিকা। তারপরেই নিগৃহীতার বাবা পুনের (Pune) একটি থানায় এফআইআর নথিভুক্ত করেন। তদন্তকারী পুলিশ অফিসার জানান, “নির্যাতিতা এবং চারজন নাবালক অভিযুক্তরা বন্ধু। আমরা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই নাবালককে আটক করেছি। তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয় এবং বর্তমানে পর্যবেক্ষণ হোমে রাখা হয়েছে। একজন মেয়েকেও এই অভিযোগে আটক করা হয়েছে।”

নির্যাতিতার বাবার এফআইআর অনুসারে, তার মেয়েকে প্রথমে ১৭ বছর বয়সী ছেলে ধর্ষণ করেছিল। পরে অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা মেয়েটি নির্যাতিতেকে ওই ছেলের বাড়িতে যেতে বাধ্য করে বলে অভিযোগ। তার বাড়িতে, মেয়েটিই নির্যাতিতাকে মদ্যপান করতে বাধ্য করে। এরপরে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ এবং মোবাইল ফোনে গোটা ঘটনার রেকর্ডও করা হয়েছিল।

অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ 376 (ধর্ষণ), 363 (অপহরণ), 328 (অপরাধ করার অভিপ্রায়ে বিষ বা অন্যান্য পদার্থ দিয়ে ক্ষতি করে) এবং 506 (অপরাধমূলক ভয় দেখানো) এবং যৌনতা থেকে শিশুদের সুরক্ষার প্রাসঙ্গিক বিধানের অধীনে অপরাধ (POCSO) আইনে মামলা করেছে।

আরও পড়ুন:টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণ, উত্তাল ডবল ইঞ্জিন অসম, বনধের ডাক পড়ুয়াদের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...