Thursday, May 14, 2026

জেড প্লাস সিকিউরিটির মাঝে ‘বিজেপির গুপ্তচর’! আশঙ্কা শরদ পাওয়ারের

Date:

Share post:

চলতি বছরেই মহারাষ্ট্রে (Maharashtra) বিধানসভা নির্বাচন (Assembly Election)। এমন পরিস্থিতিতে আচমকাই ‘জেড প্লাস’ সিকিউরিটি (Z Plus Security) পেয়েছেন এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল কেন্দ্রের মোদি সরকারের তরফে এই বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে। তবে বিজেপি বিরোধী জোটের নেতাকে কেন এই ‘উপহার’? তা বুঝে উঠতে পারছে না খোদ শরদ পাওয়ারই। তাঁর আশঙ্কা গুপ্তচরবৃত্তির কারণে এমন পদক্ষেপ নিচ্ছে না তো মোদি সরকার (Modi Govt)?

দেশের ভিভিআইপিরা জেড প্লাস ক্যাটাগরির বিশেষ নিরাপত্তা পান ঠিকই। শরদ পাওয়ার কেন ভোটের ঠিক আগেই পেলেন কেন্দ্রীয় বাহিনীর বিশেষ নিরাপত্তা? মারাঠা স্ট্রংম্যানের দাবি, তিনি নিজেই এর কারণ জানেন না। তাঁর আশঙ্কা, গতিবিধি সম্পর্কে জানতে ও বিস্তারিত তথ্য পেতেই এই ব্যবস্থা। হয়তো নিরাপত্তারক্ষীরাই নজর রাখবে তাঁর ওপরে!

শরদ জানান, স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন ৩ জন এই বিশেষ নিরাপত্তা পাচ্ছেন। তিনি ছাড়াও বাকি ২ জন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আরএসএস প্রধান মোহন ভাগবত। ইতিমধ্যে ৫৫ জনের একটি সিআরপিএফ দল শরদ পাওয়ারের জেড প্লাস নিরাপত্তার জন্য রাখা হয়েছে। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসেই ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন হবে। তার আগেই মোদি সরকারের এমন পদক্ষেপে বড়সড় আশঙ্কাপ্রকাশ এনসিপি প্রধানের।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...