Tuesday, March 31, 2026

এবার বাংলাদেশের ক্রিকেটার শাকিবের বিরুদ্ধে দায়ের খু.নের মামলা!

Date:

Share post:

খুনের মামলায় অভিযুক্ত বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসান। ঢাকার আদাবর থানায় শাকিবের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। ছাত্র আন্দোলনের সময় মিছিলে গিয়ে প্রাণ হারিয়েছিলেন রুবেল। ৫ আগস্ট পুলিশের গুলিতে আহত হয়েছিলেন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুবেলের। সেই রুবেলের বাবা রফিকুল ইসলাম ঢাকার আদাবর থানায় শাকিবের বিরুদ্ধে মামলা রুজু করেছেন।

বাংলাদেশের সংবাদপত্র অনুযায়ী, ছেলের মৃত্যুর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওয়াবদুল কাদের, অভিনেতা ফিরদৌস আহমেদ, শাকিব-সহ মোট ১৫৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছেন রফিকুল। যদিও সেই সময় শাকিব ছিলেন বিদেশে। রফিকুলের অভিযোগ অনুযায়ী, তাঁর ছেলে রুবেলের মৃত্যু হয়েছে শাকিব, ফিরদৌসদের নির্দেশে। অভিযুক্তদের তালিকায় ১০ নম্বরে নাম রয়েছে মাগুরা ১ আসনের আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ শাকিবের। উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ।

বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী রফিকুল তাঁর অভিযোগে জানিয়েছেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে মিছিলে অংশগ্রহণ করেছিলেন। সে সময় অভিযুক্তদের প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য এবং মদতে মিছিলের দিকে গুলি চালানো হয়েছিল।

আরও পড়ুন- ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান, কোয়ার্টারে পাঞ্জাবকে হারাল টাইব্রেকারে

Related articles

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...