Tuesday, March 31, 2026

‘দিদি নাম্বার ওয়ান’ বয়কটের দাবি সমাজমাধ্যমে, বন্ধ হচ্ছে রচনার শো!

Date:

Share post:

আর জি কর কাণ্ডের আবহে যখন বাংলা জুড়ে প্রতিবাদ তখন সমাজমাধ্যমে সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee)অভিব্যক্তি এবং মন্তব্য নিয়ে সমালোচনার ঝড়। পাশাপাশি ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1) বয়কটের ডাকে নেট পাড়ায় মন্তব্যের বন্যা। জল্পনা বাড়ে যে এভাবে যদি অনুষ্ঠান বয়কট করেন দর্শকরা তাহলে তো রিয়্যালিটি শোয়ের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে। ইতিমধ্যেই চ্যানেল কর্তপক্ষ বাতিল করেছে রচনা সঞ্চালিত রিয়্যালিটি শো-এর অডিশন। তাহলে কি জল্পনা সত্যি করে ১০ বছর ধরে জনপ্রিয়তার শিখরে থাকা গেম শো বন্ধ হচ্ছে? টলিপাড়ার অন্দরে কিন্তু অন্য খবর।

কলকাতার সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের পর যখন সকলেই বিচারের দাবীতে সরব তখন মহিলা সাংসদের নির্বাক থাকায় প্রকাশ্যে সমাজমাধ্যমের পাতায় দিদি নাম্বার ১-এর সঞ্চালিকাকে বিঁধে একের পর এক মন্তব্য আসতে থাকে। এরপর নির্যাতিতার সঙ্গে যা হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করে লাইভ ভিডিয়োয় এসে কান্নাকাটি করে ন্যায় বিচার চেয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। এরপরই আসে তির্যক মন্তব্য। কটাক্ষের শিকার হন অভিনেত্রী। যে অনুষ্ঠানে যাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতেন আর জি কর ঘটনার পর এ যেন উলট পূরাণ। গোটা সমাজমাধ্যমের পাতা জুড়ে ‘বয়কট দিদি নাম্বার ওয়ান’ স্লোগান ছড়িয়ে পড়ে। রচনা নিজের মন্তবের ব্যাখ্যা দিলেও অনুষ্ঠান প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। তবে টলিপাড়ার অন্দর বলছে অন্য কথা। মোটেই বন্ধ হচ্ছে না রচনা সঞ্চালিত শো। বরং টিআরপি নাকি আগের চেয়ে বেড়েছে।


Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...