Saturday, April 4, 2026

বৃষ্টির কারণে বাতিল কলকাতা লিগে ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচ, হবে আগামিকাল

Date:

Share post:

বৃষ্টির কারণে বাতিল হল কলকাতা লিগে ইমামি ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচ। অতি বৃষ্টির কারণে খেলা বাতিল করার সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার । আগামিকাল দুপুর ১ টা হতে চলেছে ম্যাচটি। জানান হয় আইএফএ-এর পক্ষ থেকে। ম্যাচটি ইস্টবেঙ্গল মাঠে।

এদিন নিজেদের ঘরের মাঠে পিয়ারলেসের বিরুদ্ধে খেলার কথা ছিল বিনো জর্জের ছেলেদের। ম্যাচের সামান্য কিছু আগে থেকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হতেই বিপত্তি। আলোর সমস্যা ও বজ্রবিদ্যুতের জন্য ম্যাচটি নির্দিষ্ট সময়ে শুরু করা যাচ্ছিল না। ম্যাচ কমিশনার প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচ বাতিল করার ঘোষণা করে। এই নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে একটি বিবৃতিতে বলা হয়, “আজ ইস্টবেঙ্গল মাঠে কলকাতা লিগে ইমামি ইস্টবেঙ্গল এফসি বনাম পিয়ারলেস এসসি-র মধ্যে যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেটি প্রচণ্ড বৃষ্টি, কম আলো ও বজ্রবিদ্যুতের জন্য নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি। রেফারি ও ম্যাচ কমিশনার ৪০ মিনিট অপেক্ষা করেও পরিস্থিতির কোনও উন্নতি না হওয়ায় ম্যাচটি বাতিল বলে ঘোষিত করেন।”

চলতি কলকাতা লিগে দূরন্ত ফর্মে ইস্টবেঙ্গল। কলকাতা লিগের গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- ক্রিকেট থেকে বিদায় গব্বরের, সোশ্যাল মিডিয়ায় আবেঘগন বার্তা ভাজ্জি-গৌতি-রায়নাদের


Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...