Saturday, April 4, 2026

”আরজি কর করে দেব”, দুই ছাত্রীদের হুমকি অটোচালকের! তারপর যা হল…

Date:

Share post:

দুই স্কুলছাত্রীকে ভয়ঙ্কর হুমকি এক অটোচালকের। সামান্য বচসা থেকে ওই দুই ছাত্রীকে হুমকি দিতে অভিযুক্ত অটোচালক কলকাতার আর জি কর হাসপাতালের (RG Kar Hospital) ধর্ষণ ও খুনের প্রসঙ্গ টেনে আনে। ছাত্রীদের অভিযোগ, ওই অটোচালক হুমকি দিয়ে বলে, “কলকাতাযর হাসপাতালে মেয়েটির সঙ্গে যা ঘটেছে, তোমাদের সঙ্গে আমিও তাই করব!”এই ঘটনা চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তারপর স্থানীয়রা ওই অটোচালককে নাগালে পেয়ে বেধড়ক মারধর করে। ঘটনা মহারাষ্ট্রের নাগপুরে।

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, অটোয় বসা নিয়ে দুই স্কুলছাত্রীর সঙ্গে বচসা হয় চালকের। তখনই হুমকি দিয়ে চালক বলে, ‘আরজি কর (RG Kar Hospital) করে দেব’! এরপরই দুই ছাত্রী জোর করে অটো থামায়। চিত্‍কার চেঁচামেচি জুড়ে দেয়। তাদের চিত্‍কারে স্থানীয় লোকজন জড়ো হয়ে যায়। তারপর তাঁরা ওই অটোচালককে অটো থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করতে শুরু করেন। ওই অটোচালককে চড় মারতে দেখা যায় স্কুলছাত্রীকেও। জানা গিয়েছে, ওই অটোচালক মদ্যপ অবস্থায় ছিল।

ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সবাই এই ঘটনার নিন্দায় সরব হয়েছে। সেইসঙ্গে মেয়েদের নিরাপত্তা ইস্যুতে ফের আতঙ্ক, আশঙ্কা ঘিরে ধরে সবাইকে। নাগপুরের পারদি থানার কাছে ঘটনাটি ঘটে। ভিডিও ভাইরাল হওয়ার পরই তা পুলিশের নজরে আসে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আরজি করে ভাঙচুরের ঘটনায় লালবাজারে তলব, হাজিরা দিতে প্রতিবাদ মিছিল বামেদের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...