Tuesday, March 3, 2026

নেপালের দুর্ঘটনায় মৃত ৪১ জনের অধিকাংশই মহারাষ্ট্রের, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

Date:

Share post:

নেপালের (Nepal) বাস দুর্ঘটনায় (Bus Accident) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৪১। শুক্রবার দুপুরে নেপালের পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল ভারতীয় যাত্রীবোঝাই বাসটি। কিন্তু আচমকাই বাসটি তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে উল্টে যায়। তবে উদ্ধারকাজ শুরু হলেও লাভের লাভ কিছুই হয়নি। যাত্রীদের অনেককেই বাঁচানো যায়নি বলে খবর। এদিকে মহারাষ্ট্রের (Maharashtra) মন্ত্রী গিরিশ মহাজন শুক্রবার রাতে জানিয়েছেন মৃতদের মধ্যে অধিকাংশ যাত্রীই মহারাষ্ট্রের বাসিন্দা।

মন্ত্রী গিরিশ মহাজন জানিয়েছেন, শনিবারই তাঁদের দেহ দেশে ফেরানো হবে । মহারাষ্ট্র সরকার এ বিষয়ে ইতিমধ্যে দিল্লির সঙ্গেও যোগাযোগ করেছে। সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার কপ্টারে মৃতদের উড়িয়ে আনা হবে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। এদিকে শুক্রবার দুর্ঘটনার খবর পেয়েই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন। নেপালে মৃত ভারতীয়দের দেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে মহারাষ্ট্র সরকারকে কেন্দ্র সবরকম সাহায্য করবে বলে জানিয়েছেন শাহ।


সূত্রের খবর, শনিবারই নেপাল থেকে ২৪ মৃতদেহ দেশে ফিরিয়ে আনবে ভারতীয় বায়ুসেনা। মহারাষ্ট্রের নাসিকে নিয়ে আসার পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে খবর। নেপালে ঘুরতে গিয়ে ভারতীয় যাত্রীদের মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।


spot_img

Related articles

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...

রঙের উৎসব জাত-ভাষা-ধর্ম দেখে না, দোলের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা অভিষেকের

দোল-হোলি মানেই রঙের উৎসব। আর রং জাতপাত-ধর্ম-ভাষা কোনও কিছুতেই থেমে থাকে না। এই বিশেষ দিনে সকলকে দোল ও...