Wednesday, May 13, 2026

সিজিও-তে সন্দীপ সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু

Date:

Share post:

আর জি কর কাণ্ডে আদালতের অনুমতির পর আজ, শনিবারই সল্টলেক সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে সন্দীপ ঘোষ সহ বাকিদের পলিগ্রাফ টেস্টের (Polygraph Test) প্রক্রিয়া শুরু হল। আপাতত প্রাক্তন অধ্যক্ষ সহ ৬ জনের পলিগ্রাফ টেস্ট হবে। এই টেস্টের জন্য দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দলকে কলকাতায় আনা হয়েছে। তবে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ আজ হবে কি না, তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। যেহেতু সঞ্জয় এখন প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি, সেক্ষেত্রে তার পলিগ্রাফ টেস্টের পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। তেমন হলে বিশেষ অনুমতি নিয়ে জেলেই হতে পারে ধৃত সঞ্জয় রায়ের এই টেস্ট।

আজ, শনিবার সকালেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সন্দীপ। এই নিয়ে টানা ৯ দিন সিবিআই দফতরে হাজিরা দিলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ। সন্দীপের পলিগ্রাফ টেস্টের (Polygraph Test) অনুমতি চেয়ে শিয়ালদহ কোর্টে আবেদন করেছিল সিবিআই। সন্দীপও পলিগ্রাফ টেস্টের সম্মুখীন হতে রাজি হয়েছেন। ফলে এই টেস্ট করতে এখন আর কোনও বাধা নেই।

এই পলিগ্রাফ টেস্টকে ‘লাই ডিটেক্টর’ টেস্টও বলা হয়। অর্থাৎ, অভিযুক্ত মিথ্যা বলছেন কি না, বা কোনও সত্য লুকিয়ে যাচ্ছেন কি না, এটি তা যাচাইয়ের পরীক্ষা। সাধারণত জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন শারীরবৃত্তীয় প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে এই পরীক্ষা হয়। সন্দীপ ঘোষ ছাড়াও আর জি করের আরও চারজন চিকিৎসক পড়ুয়া এবং সঞ্জয় ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়াররের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:টানা ৯ দিন! শনিবার সকালে ফের সিজিওতে সন্দীপ, শুরু জিজ্ঞাসাবাদ

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...