Wednesday, March 25, 2026

হাসতে হাসতে আর জি করের বিচার চাইছেন বিবেক! ইমোজিতে কটাক্ষ স্বরার

Date:

Share post:

কলকাতায় আর জি কর কাণ্ডে (RG Kar Medical college and hospital)দোষীদের বিচারের দাবিতে পথে নেমেছে সব মহল। কিন্তু রাম-বামের মূল লক্ষ্যই ঘোলা জলে রাজনীতি। ‘জাস্টিস চাই’ দাবির সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগের স্লোগান দিয়ে আদপে নিজেদের আসল উদ্দেশ্য স্পষ্ট করে ফেলেছে বিরোধীরা। বুধবার বিজেপির ডাক দেওয়া মিছিলে দেখা গিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালককে (Vivek Agnihotri)। কালো টি-শার্ট পরে হাসতে হাসতে যেভাবে বিচারের কথা বলছেন তিনি তাতে তীব্র কটাক্ষ করেছেন স্বরা ভাস্কর (Swara Bhaskar)। বিজেপি সমর্থক পরিচালকের ‘বিবেক’ নিয়েও প্রশ্ন তুলেছেন নেটব্যবহারকারীরা।

তরুণী ডাক্তার ধর্ষণ-খুনের ঘটনায় হাসিমুখে প্রতিবাদী বিবেকের ভাইরাল ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে ‘বমি’ ইমোজি পোস্ট করেন স্বরা ভাস্কর। শুভেন্দু অধিকারী, কৌস্তভ বাগচি, অঞ্জনা বসু, শঙ্কুদেব পণ্ডা, অর্জুন সিংদের সঙ্গে কলকাতার পথে নেমে আর জি কর কাণ্ডে সরব হওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন বলিউড পরিচালক। ভিডিওতে দেখা গেছে চোখে সানগ্লাস আর মুখে হাসি নিয়ে বেশ কিছু মহিলাদের পাশে হাসিমুখে বিচারের স্লোগান তুলছেন বিবেক। কিছু না বলে এক কথাতেই নিজের মতামত স্পষ্ট করেছেন স্বরা। নেটাগরিকদের একাংশ তাঁকে সমর্থনও করেছে।


Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...