Sunday, June 28, 2026

বিরাট-রোহিত-ধোনির সই করা ব্যাট-গ্লাভস নিলামে, দুঃস্থ ও বিশেষ ভাবে সক্ষম শিশুদের পাশে রাহুল

Date:

Share post:

মহৎ কাজে ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। দুঃস্থ ও বিশেষ ভাবে সক্ষম শিশুদের অর্থসাহায্যের জন্য বিশেষ উদ্দোগ নিলেন রাহুল এবং তার স্ত্রী আথিয়া শেট্টি। ভারতীয় ক্রিকেটার বিরফাট কোহলি-রোহিত শর্মা-মহেন্দ্র সিং ধোনিদের সই করা জার্সি,গ্লাভস, ব্যাট নিলামে তোলেন রাহুল। সেই টাকা তুলে দেওয়া হবে দুঃস্থ ও বিশেষ ভাবে সক্ষম শিশুদের জন্য কাজ করা সংস্থাদের হাতে। জানা যাচ্ছে, নিলামে সব থেকে বেশি টাকায় বিক্রি হয়েছে বিরাট কোহলির সই করা জার্সি।

জানা যাচ্ছে, নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে বিরাট কোহলির সই করা জার্সি। তার দাম উঠেছে ৪০ লক্ষ টাকা। এছাড়াও বিরাটের সই করা গ্লাভসের দাম উঠেছে ২৮ লক্ষ টাকা। ভারত অধিনায়ক রোহিত শর্মার সই করা ব্যাট ও গ্লাভসও বিক্রি হয়েছে এই নিলামে। জানা যাচ্ছে, ব্যাটের দাম উঠেছে ২৪ লক্ষ টাকা। গ্লাভস বিক্রি হয়েছে সাড়ে ৭ লক্ষ টাকায়। তবে এই দুই ক্রিকেটারের তুলনায় দাম কম উঠেছে ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। জানা যাচ্ছে, মাহির সই করা ব্যাটের দাম উঠেছে ১৩ লক্ষ টাকা। সাড়ে ৩ লক্ষ টাকায় বিক্রি হয়েছে তাঁর গ্লাভস। ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের সই করা ক্রিকেট ব্যাটের দাম উঠেছে ১১ লক্ষ টাকা। নিলামে তোলা হয়েছে কেএল রাহুলের নিজের সই করা ব্যাটও। সেই ব্যাট ৭ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। তাঁর সই করা জার্সি ৩ লক্ষ ৮০ হাজার টাকা ও টুপি ৩ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। নিলামে যশপ্রীত বুমরাহর সই করা জার্সিও বিক্রি হয়েছে। তার দাম উঠেছে ৮ লক্ষ টাকা। জানা যাচ্ছে, এই নিলামে মোট ১ কোটি ৯৩ লক্ষ টাকা আয় হয়েছে।

গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণার কথা বলেন রাহুল। মনে করা হচ্ছে এই মহৎ কাজের কথাই বলতে চেয়েছেন তিনি।

আরও পড়ুন- বৃষ্টির কারণে বাতিল কলকাতা লিগে ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচ, হবে আগামিকাল


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...