Saturday, June 20, 2026

শেষ হল পলিগ্রাফ টেস্ট, সঞ্জয়ের থেকে তথ্য নিয়ে ফিরল সিবিআই

Date:

Share post:

শুক্রবারই পলিগ্রাফ টেস্টে সম্মতি দিয়েছিলেন আর জি কর খুন ও ধর্ষণের মূল অভিযুক্ত সঞ্জয় রায়। রবিবার সেই মতো তার পলিগ্রাফ টেস্ট শেষ করল সিবিআই। প্রায় তিন ঘণ্টা প্রেসিডেন্সি জেলে এই সত্য উদ্ঘাটনের প্রক্রিয়া চালায় সিবিআই। ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন প্রকাশ্যে আসতে পারে ধৃত সঞ্জয়ের থেকে কী তথ্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরই আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, চার চিকিৎসকের পাশাপাশি মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করতে তৎপর হয় সিবিআই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া পরই শুক্রবার শিয়ালদা কোর্টে পলিগ্রাফের আবেদন জানায় সিবিআই। আবেদন মঞ্জুর হওয়ায় শনিবার প্রথমেই পলিগ্রাফ টেস্ট হয় সন্দীপ ঘোষের। অন্যদিকে প্রেসিডেন্সি জেলে সঞ্জয়কে পরিগ্রাফ পরীক্ষা করার আগে উপযুক্ত পরিবেশ পর্যবেক্ষণ শনিবারই করে সিবিআই আধিকারিকরা।

রবিবার পরীক্ষা হল সঞ্জয়ের। দুপুরে পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রেসিডেন্সি জেলে যান আধিকারিকরা। প্রায় তিন ঘণ্টা ধরে পরীক্ষার পরে জেল থেকে বেরিয়ে যান তাঁরা। সুপ্রিম কোর্টের মামলার শুনানিতে বৃহস্পতিবারই সিবিআই তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। তিনি স্পষ্ট বলেছিলেন সিবিআই তদন্ত দ্রুত না করলে সমাজমাধ্যমে ভুল তথ্য পরিবেশন বন্ধ হবে না। পরবর্তী শুনানির দিন ফের স্ট্যাটাস রিপোর্ট পেশ করবে সিবিআই।

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...