Saturday, June 13, 2026

এক ফ্রেমে নয়ের দশকের বলিউডি সঙ্গীত জগত, নস্টালজিক নেটপাড়া

Date:

Share post:

নস্টালজিক নয়ের দশক মানেই সবার আগে বলিউডের (Bollywood) সিনেমা আর গানের কথা ভেসে ওঠে। বর্তমান প্রজন্মের গুণী শিল্পীদের স্মৃতিচারণাতেও ফিরে আসা সেই সময়ের গানের সুর কথা আর গায়ক গায়িকাদের দক্ষতার প্রসঙ্গ। এবার সেই মুহূর্তগুলো আরও একবার শিরোনামে, সৌজন্যে একটি ছবি। চারটি চেয়ারে বসে আছেন কুমার শানু (Kumar Sanu),অভিজিৎ ভট্টাচার্য (Abhijit Bhattacharya),সোনু নিগম (Sonu Nigam)এবং উদিত নারায়ণ (Udit Narayan)। সমাজমাধ্যমে কুমার শানু এই ছবি শেয়ার করার পরই আবেগ আর ভাললাগা অনুভূতি ব্যক্ত করেছেন নেটব্যবহারকারীরা।

ভাইরাল ছবিতে একদম বাঁদিকে সাদা শার্ট এবং ডেনিম শর্টস পরে বসে আছেন। তাঁর পাশে সোনু নিগম, পরনে মেরুন শার্ট এবং শ্যাওলা রঙের প্যান্ট। তার পাশে কুমার শানুকে বেইজ রঙের ফুল স্লিভ টিশার্ট এবং প্যান্ট পরে থাকতে দেখা যাচ্ছে, অন্যদিকে উদিত নারায়ণ বসে আছেন নীল স্ট্রাইপ শার্ট এবং নেভি ব্লু প্যান্ট পরে। ৯০-এর মেলোডি কিং ক্যাপশনে লেখেন, ‘Good times with great friends’। গায়ক এই ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই দ্রুত তা শেয়ার হয়েছে। কমেন্ট বক্সে কেউ লেখেন, ‘ছোটবেলা ও কৈশোর কালটা রঙীন ও মধুর হয়েছে এনাদের জন্য।’ কেউ আবার লেখেন, ‘চার জন সঙ্গীত জগতের গুরুদেব। ছোট বেলা থেকে এনাদের গান শুনে আমরা বড় হয়েছি।’


Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...