Saturday, February 21, 2026

অ্যাপে অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ! গ্রেফতার টেলিগ্রামের প্রতিষ্ঠাতা

Date:

Share post:

গ্রেফতার (Arrest) টেলিগ্রাম (Telegram) মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভ (Pavel Durov)। শনিবার সন্ধ্যায় তাঁকে ফ্রান্সের (France) প্যারিসের লে বোর্গেট বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, শনিবার ব্যক্তিগত জেটে আজারবাইজানে যাচ্ছিলেন দুরভ। তখনই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করল পুলিশ। টেলিগ্রামে মডারেটরের অভাব সংক্রান্ত একটি মামলায় টেলিগ্রামের সিইওকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মডারেটরের অভাবের কারণে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে অপরাধমূলক কার্যকলাপ চলছে। সেই কারণেই এমন পদক্ষেপ। তবে আচমকা টেলিগ্রামের সিইওকে গ্রেফতারের পর শুরু হয়েছে জল্পনা। রবিবারই তাঁকে আদালতে হাজির করানো হবে।


পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধেয় উত্তর ফ্রান্সের লো বোর্গেট বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই পাভেলকে নিজেদের হেফাজতে নেয় ফ্রান্সের পুলিশ। টেলিগ্ৰামের কর্ণধার পাভেল আজারবাইজানের বাকু থেকে ফ্রান্সে এসেছিলেন বলে সূত্রের খবর। গোপন সূত্রে সেই খবর কানে আসতেই তৎপর হয় পুলিশ। এরপর বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, টেলিগ্রাম অ্যাপে অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে ব্যর্থ পাভেল। সেই কারণে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভ ২০১৩ সালে তাঁর ভাইয়ের সঙ্গে মিলে টেলিগ্রাম শুরু করেছিলেন। এরপর আচমকাই রাশিয়ার সরকার তাঁদের অ্যাপে বিরোধী দলগুলির কমিউনিটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। যদিও টেলিগ্রাম এই নির্দেশ মেনে নেয়নি। এরপর ২০১৪ সালে তিনি রাশিয়া ছাড়েন। রাশিয়া থেকে সোজা দুবাইয়ে চলে যান। সেখান থেকেই অ্যাপ পরিচালনা করতেন তিনি।

spot_img

Related articles

AI: ভারতের দৈনন্দিন সমস্যায় কার্যকর সমাধান

ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ প্রদর্শিত উপস্থাপনাগুলি প্রমাণ করে যে, AI ধারণা থেকে বাস্তব ব্যবহারের পর্যায়ে পৌঁছেছে। এটি...

বিজেপির মধ্যপ্রদেশে তৈরি হচ্ছিল জাল নথি! গ্রেফতার ৫ আফগান

অবৈধভাবে ভারতে বাস করছিল আফগান নাগরিকরা। নিশ্চিন্তে। কারণ বিজেপি শাসিত রাজ্য থেকে তাদের জন্ম সংশাপত্র (birth certificate) থেকে...

সুপার আটের আগে ফের উদ্বেগ, চোট পেলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup 2026)সুপার আটের (Super 8 )প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারত(India)। তার...

ফাগুনের বঙ্গে ৩৩ ডিগ্রি পারদ! বৃষ্টির পূর্বাভাসেও নেই উষ্ণতা কমার ইঙ্গিত

ক্যালেন্ডারে সময়টা বসন্তকাল কিন্তু আবহাওয়ার মতিগতি দেখে বোঝা দায়। ফাগুনেই বাংলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি পেরিয়ে গেল। দুই...