Sunday, April 12, 2026

ঘূর্ণাবর্তের জের! কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের 

Date:

Share post:

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি (Heavy Rain)। রবিবার সকালে এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে কলকাতা (Kolkata) এবং সংলগ্ন এলাকায়। মূলত, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর।

তবে এদিন আবহাওয়া দফতর সাফ জানিয়েছে, এখনই বৃষ্টির হাত থেকে মিলবে না মুক্তি। সোমবারও মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে বলে এদিন জানিয়েছে হাওয়া অফিস। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা এখন উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা পশ্চিমে ঝাড়খণ্ডের দিকে আরও সরবে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার জেরেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। তবে সোমবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে সোমবার কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Related articles

ভিডিও ঘিরে বিপাকে হুমায়ুন, আসরে খোদ প্রধানমন্ত্রী! অস্বস্তি ঢাকতে নামলেন অনুগামীরা

নিজের জালে নিজেই কি জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর? হাজার কোটির ডিল থেকে শুরু করে পিএমও-র নাম জড়িয়ে যাওয়া—...

ভোটাধিকার রক্ষার তাগিদে নাগরিক মিছিল দেশবাঁচাও গণমঞ্চের

ফের সাম্প্রদায়িকতা ও ভোটাধিকার রক্ষার স্বার্থে পথে নামলো দেশবাঁচাও গণমঞ্চ। ধর্মের নামে ভোট চাইতে আসা বিজেপি ও আরএসএসকে...

রন্ধনশিল্পী থেকে বিনিয়োগকারী আশা, সুরসম্রাজ্ঞীর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন

সুরের জগতে শোকের ছায়া, রবিবার সকালে প্রয়াত কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শিল্পীর স্মৃতিচারণায় ভারাক্রান্ত ভারতীয় সঙ্গীত জগত...

গণনা কেন্দ্রে লোডশেডিং হবে না: প্রচারে জনসুনামি থেকে হুঁশিয়ারি অভিষেকের

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের হিসাব করে বাদ দিয়েই বিধানসভা নির্বাচন বিজেপির থালায় সাজিয়ে দিতে চলেছে নির্বাচন...