Tuesday, June 23, 2026

কেন হার্দিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হল নাতাশার? সামনে এল কারণ

Date:

Share post:

সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়েছে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ। বিয়ের চার বছরের মাথায় ভেঙেছে ঘর। সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতিতে সম্পর্ক ভাঙার কথা জানান তাঁরা। তবে কী কারণে আলাদা হলেন দু’জনে সে নিয়ে মুখ খোলেননি হার্দিক-নাতাশা দু’জনে। তবে এবার সামনে এল সেই আসল সত্য। সূত্রের খবর , হার্দিকের ফ্ল্যামবয়েন্ট ইমেজের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না নাতাশা। তাই এই বিচ্ছেদ। এমনটাই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের খবর।

এই নিয়ে সেই সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র বলেন, “ হার্দিক আসলে খুব ফ্ল্যামবয়েন্ট। নিজের ভিতরেই ডুবে থাকে। নাতাশা আর নিতে পারছিল না। ও বুঝতে পেরেছিলেন যে, মানুষ হিসেবে ওরা যেমন ছিল, আর যেমন হয়ে গেল, তার মধ্যে একটা বিরাট ফারাক হয়ে গিয়েছে। নাতাশা তাল মেলানোর চেষ্টা করেছিল হার্দিকের গতির সঙ্গে। কিন্তু কখনই ও স্বাচ্ছন্দ বোধ করেনি। যেন শেষই হচ্ছিল না এই প্রক্রিয়া। একটা সময়ের পর এসে নাতাশা খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। তাই ও পিছিয়ে আসার সিদ্ধান্তই নেয়। ও অনেক ভেবেই এই সিদ্ধান্তে দৃঢ় হয়েছিল। কারণ নাতাশা দেখল যে, হার্দিক বদলায়নি। তবে একদিন বা এক সপ্তাহে এই সিদ্ধান্তে আসেনি নাতাশা। ও ধীরে ধীরে এই যন্ত্রণা ভোগ করতে করতে চরম পদক্ষেপ নিয়েই ফেলে। তবে ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়াও নাতাশার কাছে খুবই কষ্টকর ছিল।”

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...