Wednesday, June 17, 2026

অভিষেক-কন্যার উদ্দেশে জঘন্য হুমকি! গর্জে উঠল তৃণমূল, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ শিশুসুরক্ষা কমিশনের

Date:

Share post:

অভিষেক-কন্যার উদ্দেশে জঘন্য হুমকি! গর্জে উঠল তৃণমূল, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ শিশুসুরক্ষা কমিশনের

আর জি কর-কাণ্ড নিয়ে কদর্য আক্রমণের রাস্তায় নেমেছে কিছু রাজনৈতিকদলের একাংশ। চূড়ান্ত ন্যাক্কারজনক ভাবে ‘ধর্ষণের হুমকি’ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ৯ বছরের কন্যার উদ্দেশে। এই ঘটনার তীব্র নিন্দার ঝড় উঠেছে সব মহলে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O’Brien) সমাজমাধ্যমে লেখেন, “আপনাদের নোংরা কৌশলের মাধ্যমে আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে মোকাবিলা করুন। আগেও তা করেছেন।“ সেই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ শিশুসুরক্ষা কমিশন (Child Rights Commission)। যাঁরা হুমকি দিয়েছেন, পুলিশের কাছে তাঁদের গ্রেফতারির দাবিও জানিয়েছে কমিশন।

একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ কর্মসূচির থেকে একজন বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে কেউ ধর্ষণ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে! (ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। এর পরেই এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে। শিশুসুরক্ষা কমিশনের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “আর জি করে (R G Kar Medical College and Hospital) মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ কর্মসূচির একটি ভিডিও সমাজমাধ্যমে দেখা গিয়েছে, যেখানে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে কেউ ধর্ষণ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আশপাশের কয়েক জন এই ঘোষণায় আনন্দ প্রকাশ করেন। কমিশন এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করছে এবং অবিলম্বে আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছে। পকসো (POCSO), ইউএনসিআরসি (UNCRC) আইনে এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত।“ ধর্ষণের হুমকির ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ না করলে সমাজে ভয়ানক বার্তা যাবে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে।

এই নিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন সমাজমাধ্যমে লেখেন, “আপনার নোংরা কৌশলে আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করো। আপনরা এটা আগে করেছো। কিন্তু আজ সীমা অতিক্রম করেছো। শিশুদের হুমকি দেওয়া বন্ধ করো। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কন্যার উদ্দেশে জঘন্য হুমকির নিন্দার জন্য শব্দই যথেষ্ট নয়। এখনই এটি বন্ধ করো।“

Related articles

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর...