পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর প্রতিবাদে পথে নামলেন তিনি। মানববন্ধন করে বিকেলে ধর্মতলায় মিছিলে হাঁটলেন দলনেত্রী। সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, বৈশ্বানর চট্টোপাধ্যায়, বিধায়ক কুণাল ঘোষ, ময়না বন্দ্যোপাধ্যায়, অর্ণব বন্দ্যোপাধ্যায়, অনিতা কর মজুমদার, উপাসনা চৌধুরী, সুমন ভট্টাচার্য-সহ প্রমুখ।
Sponsored


আজ নেত্রীর কর্মসূচির ইস্যুগুলি ছিল-
১) পুনর্বাসন ছাড়া বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ করে গরীবের জীবন জীবিকা কেড়ে নেওয়ার বিরুদ্ধে।
২) রাজ্যজুড়ে তৃণমূলসহ বিরোধী দলের নেতা,কর্মী ও সমর্থকদের উপর সন্ত্রাসের বিরুদ্ধে।
৩) তৃণমূলের নেতা, কর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার ও হয়রানির বিরুদ্ধে।

মিছিলের প্ল্যাকার্ডে লেখা ছিল, 'আমি খেটে খাওয়া হকার, বিজেপির আমলে এখন উচ্ছেদ হওয়া বেকার।' উঠছিল একের পর এক স্লোগান। হাবড়া-দমদম স্টেশন থেকে শুরু করে যাদবপুর-সহ বহু জায়গায় বিজেপি বুলডোজার চালিয়েছে। ভেঙে দেওয়া হয়েছে দোকান। করা হয়েছে হকার উচ্ছেদ। হাজার হাজার পরিবার এখন দিনে দু'বেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। এদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee)মিছিলে যেমন নেতা-নেত্রী-কর্মী-সমর্থকরা যোগদান করেছিলেন তেমনই শয়ে শয়ে হকাররাও ছিলেন।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
1h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
1h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
2h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
5h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
12h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago





