Sunday, April 5, 2026

বৃষ্টির হাত থেকে মুক্তি নেই! জন্মাষ্টমীতে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের 

Date:

Share post:

কলকাতা-সহ (Kolkata) রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে ভারী বৃষ্টি (Heavy Rain)! সোমবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। বিগত কয়েকদিন ধরে কলকাতার পাশাপাশি বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। এদিন হাওয়া অফিস জানিয়েছে এখনই বৃষ্টির হাত থেকে মুক্তির কোনো উপায় নেই রাজ্যবাসীর। আপাতত বহাল থাকবে এমন পরিস্থিতি। উল্টে বৃষ্টি আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর।

সোমবার জন্মাষ্টমীতেও রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। এদিন হাওয়া অফিস সূত্রে খবর, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবারও রাজ্যে একইরকম আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। এদিকে উত্তরে দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে দিনাজপুর, জলপাইগুড়ির জন্য আলাদা করে সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।

বর্তমানে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের পাশাপাশি দোসর মৌসুমি অক্ষরেখা। তার জেরেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...