Sunday, April 5, 2026

যত কাণ্ড যোগীরাজ্যে! বিছানা ভেবে রেল লাইনেই ‘শান্তির ঘুম’, ‘কুম্ভকর্ণ’কে জাগাতে মাথা খারাপ চালকের 

Date:

Share post:

ঘুম পেলে কার মাথার ঠিক থাকে? যেখানে হোক শুয়ে পড়লেই হল। তবে এমন ঘুমের (Deep Sleep)কথা আগে কেউ শুনেছেন কি না তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে এই ঘুম কুম্ভকর্ণকেও হার মানিয়েছে। কিন্তু তিনি যে রেললাইনকে (Railway track) বালিশ ভেবে জড়িয়ে এভাবে ঘুমোবেন তা হয়তো কেউ কল্পনা করেননি। ঘুম ভাঙাতে সে একেবারে হুলস্থুল কাণ্ড। ট্রেনের হর্ন বাজিয়েও সেই ঘুমে ব্যাঘাত ঘটানো সম্ভব হয়নি। শেষমেশ এমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থেকে নেমে কলিযুগের কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে হল খোদ চালককে। উত্তরপ্রদেশের (Uttarpradesh) এমন ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দিনেদুপুরে রেললাইনে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি! লাইন দিয়ে ট্রেন আসতে পারে জেনেও সে এক অদ্ভুত শান্তির ঘুম। ওই ট্র্যাকে ট্রেন এলেও সেদিকে নজর ই পড়েনি যোগীরাজ্যের ওই কুম্ভকর্ণের। ট্রেনের চালক বারবার হর্ন বাজারেও তাঁর ঘুম ভাঙেনি। অগত্যা চালক ট্রেন থেকে নেমে ওই ব্যক্তিকে সরিয়ে পরিস্থিতি সামাল দেন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে, রেললাইনে মাথা দিয়ে শান্তির ঘুম ঘুমোচ্ছেন এক ব্যক্তি। রোদ্দুর থেকে বাঁচতে মাথাটি আড়াল করে রেখেছেন ছাতা দিয়ে! তাঁর কয়েক হাত পিছনেই দাঁড়িয়ে রয়েছে ট্রেন। এরপর ট্রেন চালক রীতিমতো লাইনে নেমে ওই ব্যক্তির ঘুম ভাঙাচ্ছেন। ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। কেউ এমন দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য ওই ব্যক্তির চরম সমালোচনা করেছেন, কেউ আবার বিদ্রুপের সুরে তাঁর ঘুমকে সাধুবাদ জানিয়েছেন।

তবে ঘুম ভাঙতেই ওই ব্যক্তি রীতিমতো হকচকিয়ে ওঠেন। নিজের ভুলের জন্য ক্ষমাপ্রার্থনাও করেন। এরপর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। কিন্তু রেল চালকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।


Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...