Wednesday, June 24, 2026

ব্রেন টিউমারে আক্রান্ত কেবিসি প্রতিযোগী, চিকিৎসার দায়িত্ব নিলেন শাহেনশা

Date:

Share post:

ব্রেন টিউমারে আক্রান্ত তরুণী। টাকার অভাবের জন্য আটকে ছিল চিকিৎসা। তাই ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC ) প্রতিযোগিতায় এসে অর্থলাভের স্বপ্ন দেখেছিলেন রাজস্থানের বছর সাতাশের তরুণী। প্রতিযোগীর অবস্থার কথা জানা মাত্রই তাঁর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

রাজস্থানের সওয়াই মধুপুর অঞ্চলের বাসিন্দা নরেশি মিনারের ২০১৮ সালে ব্রেন টিউমার ধরা পড়ে। তার এক বছর পরে ২০১৯ সালে একবার অস্ত্রোপচার হলেও টিউমার সম্পূর্ণ বাদ দেওয়া সম্ভব হয়নি। প্রতিযোগী কেবিসি সঞ্চালক অমিতাভকে জানান, বাঁচতে হলে আবারও অস্ত্রোপচারের প্রয়োজন। ডাক্তারি ভাষায় এর নাম- প্রোটন থেরাপি। আনুমানিক খরচ প্রায় ২৫-৩০ লক্ষ টাকা। তবে ওই খরচ বহনের সামর্থ্য নেই তাঁর। তাই খেলায় অংশগ্রহণ করে অস্ত্রোপচারের টাকা জোগাড় করার জন্যই কেবিসি’র মঞ্চে আসা। এক তরুণীর এই লড়াই মন ছুঁয়ে গিয়েছিল বিগ বি’র। অমিতাভ প্রতিশ্রুতি দেন নরেশির চিকিৎসার যাবতীয় খরচ বহন করার। এছাড়াও প্রতিযোগিতায় লড়াই করে ৫০ লক্ষ টাকা জিতেছেন ওই তরুণী। তবে তাঁর সবথেকে বড় পাওনা অমিতাভ বচ্চনের আশীর্বাদ ও আশ্বাস। সমাজমাধ্যমে ভাইরাল গোটা ঘটনা। শাহেনশার এহেন কীর্তিতে মুগ্ধ নেট দুনিয়া।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...