Saturday, April 4, 2026

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ওবিসি সংরক্ষণ মামলার শুনানি 

Date:

Share post:

ওবিসি সংরক্ষণ মামলায় (OBC Certificate Case) নথি জমা দেওয়ার জন্য সময় চাইল রাজ্য, পিছিয়ে গেল সুপ্রিম শুনানি। মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud), বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি ছিল। এই কেসে প্রচুর মামলাকারী থাকায় রাজ্যের আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal) জানান যে এত নথি পর্যবেক্ষণের জন্য কিছুটা সময় প্রয়োজন। এরপরই রাজ্যের আবেদন মঞ্জুর করে আগামী সোমবার (২ সেপ্টেম্বর) মামলার পরবর্তী শুনানির নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court)।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ ওবিসি সংরক্ষণ মামলায় ২০১০ সালের পর থেকে তৈরি হওয়া সব ওবিসি শংসাপত্রগুলি বাতিলের নির্দেশ দেয়। এই সংখ্যাটা ছিল প্রায় ১২ লক্ষ। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানায়, যাঁরা ইতিমধ্যেই ওই শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়ে গিয়েছেন, বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, তাঁদের উপর কোনও প্রভাব পড়বে না। কিন্তু সরকারি চাকরি বা অন্য কোনও ক্ষেত্রে সংরক্ষণের জন্য ওই শংসাপত্রগুলি ব্যবহার করা যাবে না। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ না দিলেও, কোন তথ্য-পরিসংখ্যানের ভিত্তিতে ৭৭টি সম্প্রদায়কে OBC হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং রাজ্যের অনগ্রসর কমিশনের সঙ্গে এ বিষয়ে কোনও আলোচনা হয়েছিল কিনা সেই বিষয়ে রাজ্যের হলফনামা চায়। সেই মামলার শুনানিতেই নথি জমা দিতে আরও কিছুটা সময় চাইল রাজ্য।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...