Thursday, March 26, 2026

নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা, পানাগড়- দুর্গাপুরে গন্ডগোলের ছবি

Date:

Share post:

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে বিজেপি-আরএসএস (BJP- RSS) সমর্থিত সংগঠনের নবান্ন (Nabanna) অভিযানের সকাল থেকেই জেলায় জেলায় গন্ডগোলের খবর। ছাত্র সমাজের তরফে সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি বলা হলেও সকাল থেকে পানাগড় এবং দুর্গাপুরে বিজেপি সমর্থকদের জমায়েত এবং অশান্তি পাকানোর চেষ্টা থেকেই এই কর্মসূচির রাজনৈতিক রঙ প্রকাশ্যে এনেছে। পানাগড়ে (Panagarh) বিজেপি কর্মী সমর্থকেরা গন্ডগোল পাকানোর চেষ্টা করলে ওভার ব্রিজেই তাঁদের আটকে দেয় পুলিশ। দুর্গাপুর স্টেশনেও (Durgapur Station) পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পদ্ম শিবিরের সমর্থকরা। মিছিলে অংশ নিতে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে করে হাওড়ার দিকে আসতে শুরু করেছেন অনেকেই।

মঙ্গলের নবান্ন অভিযান ঘিরে নিরাপত্তা আঁটোসাঁটো করেছে পুলিশ। ৬ হাজার পুলিশকর্মী কমব্যাট ফোর্সে কলকাতা হাওড়ার একাধিক জায়গায় শুধুই উর্দিধারীরা। বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড-সহ কলকাতা বন্দরের সংযোগকারী ফিডার রোডে ও পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। অশান্তি এড়াতে গলি থেকে রাজপথ সর্বত্রই ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। বেশ কিছু জায়গায় কাঠের সিজার ব্যারিকেডের পাশাপাশি অ্যালুমিনিয়ামের গার্ড ওয়াল তৈরি করা হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় তৎপর কলকাতা পুলিশও (KP)।


Related articles

বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তী (Basanti)! বৃহস্পতিবার বিজেপি প্রার্থী (BJP candidate) বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে...

অমর্ত্য সেন-রবীন্দ্রনাথকে অনেক অপমান করেছে! দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভায় বিজেপিকে নিশানা মমতার

টানা উত্তরবঙ্গে প্রচার সেরে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে বীরভূমের দুবরাজপুর কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করেন তৃণমূল (TMC)...

আরসিবির নাম বদল! বিড়লা কন্যার পোস্টে শোরগোল ক্রীড়া দুনিয়ায়

মালিকানা বদল হয়েছে আরসিবির (RCB)। রেকর্ড অঙ্কে আরসিবি (RCB) দল কিনেছে আদিত্য বিড়লা গ্রুপ। এই বড় পরিবর্তনের পর...

১২ মাসে ১৩ বার রিচার্জ নয়! রাঘবের সওয়লের প্রেক্ষিতে টেলিকম সংস্থাগুলিকে আর্জি কেন্দ্রের

২৮ দিনের বদলে ৩০ দিনের রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন আপ নেতা রাঘব চাড্ডা...