Sunday, February 1, 2026

যোধপুরে সরকারি হাসপাতালে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ২ যুবক

Date:

Share post:

আর জি কর নিয়ে তোলপাড় বাংলা। ইতিমধ্যে এই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যেই আরও একটি সরকারি হাসপাতালে পঞ্চদশী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ সামনে এল। রাজস্থানের যোধপুরের ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে একজন হাসপাতালের প্রাক্তন কর্মী।

ঘটনাটি ঘটেছে গত রবিবার। জানা গিয়েছে পরিবারের সঙ্গে ঝগড়া করে ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে যায়। এইজন্য ওই পরিবারের তরফে স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরিও করে। এরপর ওই কিশোরী হাসপাতাল চত্বরে এলে তাকে ভুলিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওই দুই যুবক ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর সোমবার পুলিশ ওই কিশোরীকে হাসপাতাল চত্বর থেকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করে। তাকে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুই যুবক তাকে গণধর্ষণ করেছে বলে সে জানায়। পুলিশ ওই যুবকের বিরুদ্ধে পকসো এবং ধর্ষণের ধারায় মামলা দায়ের করে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করেন। হাসপাতালের সুপার জানান, ওই দুজনের একজন আগে চুক্তির ভিত্তিতে কাজ করত বলে শুনেছি।

আরও পড়ুন- নবান্ন অভিযানের নামে তাণ্ডবে কেন রাশ পুলিশের? প্রতিবাদে মিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের!

 

 

spot_img

Related articles

ট্র্যাডিশন ভেঙে চলতি শতাব্দীর ছাব্বিশতম বাজেট ঘোষণার পথে নির্মলা!

আমজনতা থেকে রাজনৈতিক মহল, শিল্পপতি থেকে অর্থনৈতিক বিশেষজ্ঞ সকলের নজর রবিবাসরীয় বাজেটে (Union Budget 2026)। দেশের প্রথম মহিলা...

আজ কেন্দ্রীয় বাজেট পেশ, মধ্যবিত্ত থেকে শিল্পপতিদের নজর অর্থমন্ত্রীর ঘোষণায়

আজ ২০২৬ সালের প্রথম বাজেট (Union Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এই নিয়ে...

‘অর্ফিয়াসের বাঁশি’, উৎপল সিনহার কলম

... আমি অর্ফিয়াসের বাঁশরী , মহা-সিন্ধু উতলা ঘুম ঘুম ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঃঝুম... মৃত্যুপুরীর একেবারে শেষ প্রান্তে যখন হাওয়ায়...

আজকের রাশিফল

আকাশের গ্রহ-নক্ষত্রের বিন্যাস প্রতিনিয়ত আমাদের জীবনের ছন্দ বদলে দেয়। আজকের দিনটি কারও জন্য নিয়ে আসবে প্রাপ্তির আনন্দ, আবার...