Saturday, April 4, 2026

চিকিৎসকদের কর্মবিরতির জের, শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুশয্যায় আশির বৃদ্ধ

Date:

Share post:

আর জি করে (RG Kar Hospital) তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে উত্তাল রাজ্য। তদন্তে করছে সিবিআই। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু দেশের শীর্ষ আদালত বলার পরেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় চিকিৎসকদের একাংশ। ফলে সরকারি হাসপতালে পরিষেবা পাচ্ছেন না গরিব মানুষ। নিরপরাধ রোগী ও তাঁদের পরিবারগুলি অথৈ জলে।

আর জি কর (RG Kar Hospital) কাণ্ডের জেরে চিকিত্সকদের কর্মবিরতির জন্য এবার ৮০ বছরের এক বৃদ্ধ তীব্র শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা না পেয়ে কার্যত মৃত্যুশয্যায়। গাড়ি থেকে নামার ক্ষমতা নেই। কোনওক্রমে গাড়ি থেকে বাবাকে পিঠে চাপিয়ে ছেলে ইমার্জেন্সিতে নিয়ে যান। কিছুক্ষণ বাদে দেখা যায় একইভাবে বাবাকে গাড়িতে বসিয়ে একরাশ উদ্বেগ নিয়ে বাবার পাশে গাড়িতে বসলেন ছেলে।

পরিবারের বক্তব্য, বৃদ্ধের শ্বাসকষ্ট হচ্ছিল। ভোর হতেই গাড়ি ভাড়া করে তাঁকে জয়গাঁ থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ভর্তির জন্য জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ভর্তি করে অক্সিজেন দেওয়া দরকার, কিন্তু জরুরি বিভাগ থেকে ডাক্তাররা বলেন, তাঁদের আন্দোলন চলছে। ডাক্তারের অভাব রয়েছে। ভর্তি নেওয়া যাবে না। বৃদ্ধের কষ্টের কথা বার কয়েক বলার পর ডাক্তাররা বলেন, বাড়ি নিয়ে গিয়ে নেবুলাইজ করলে শ্বাসকষ্ট কমে যাবে। ছেলের কথায়, “জানি না বাবার ভাগ্যে কী রয়েছে। এরকম একজন রোগী ফিরিয়ে আন্দোলন! জরুরি বিভাগ থেকেও সঙ্কটজনক রোগীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।”

অন্যদিকে, দিনহাটা থেকে উত্তরবঙ্গ মেডিক্যালে এসেছিলেন কিডনির সমস্যা নিয়ে এসেছিলেন এক ভদ্রলোক। পা ফুলে গিয়েছে। পেটেও ব্যথা। কিন্তু ডাক্তার নেই। একই কারণে পেডিয়াট্রিক আউটডোরে কোলের অসুস্থ শিশুদের নিয়ে নাজেহাল হন অভিভাবকরা। সবমিলিয়ে কর্মবিরতি নিয়ে ক্ষোভ বাড়ছে রোগীর পরিবারের লোকেদের।

আরও পড়ুন:সকাল থেকে উস্কানিমূলক পোস্ট শুভেন্দুর, প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ কুণালের 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...