Thursday, June 25, 2026

সন্দীপের বিরুদ্ধে সক্রিয় ইডি, আলাদা FIR করার ভাবনা

Date:

Share post:

আর জি কর হাসপাতালে দুর্নীতির (Corruption in RG Kar Medical College and Hospital) মামলায় এবার অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে অনুসন্ধানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইতিমধ্যেই সিবিআই-এর থেকে এফআইআর (FIR )কপি সংগ্রহের কাজ শুরু করেছে ইডি। চিকিৎসক তরুণীর খুনের তদন্তে রয়েছে সেন্ট্রাল এজেন্সি। কিন্তু তার পাশাপাশি যেহেতু সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা রয়েছে তাই সেক্ষেত্রে সিবিআইয়ের কাছ থেকে যেকোনও মুহূর্তেই এই তদন্তভার ইডির হাতে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।সূত্রের খবর, সোমবারই সন্দীপ সংক্রান্ত নথিপত্র দিল্লিতে প্রবর্তন ভবনে ইডির সদর দফতরে পাঠানো হয়েছে। সেখান থেকে সবুজ সঙ্কেত মিললেই অফিশিয়ালি কাজে লেগে পড়বেন ED আধিকারিকরা।

আর জি করে ডাক্তার পড়ুয়ার খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ছাড়াও প্রথম থেকেই অফিসারদের স্ক্যানারে রয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে টানা ১১দিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। মঙ্গলবারও সকাল দশটা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে হাজির হন। একইসঙ্গে দু’টি মামলার তদন্ত করছে সিবিআই। কিছুদিন আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি-সহ বিভিন্ন দুর্নীতির মামলায় ইডির তদন্ত চেয়ে মামলার আবেদন করেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার (নন মেডিক্যাল) আখতার আলি।বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের এজলাস থেকে এই মামলার তদন্তভার দেওয়া হয় CBI- কে। কিন্তু সাধারণত আর্থিক দুর্নীতির মামলার তদন্ত করে ED, তাই এ ক্ষেত্রেও যেকোনও মুহূর্তে সন্দীপের এই মামলা সিবিআই থেকে ইডির হাতে চলে যেতে পারে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এই কেসের ইনফরমেশন রিপোর্ট বা ইসিআইআর (ECIR) দাখিল করায় সেই সম্ভাবনাই জোরালো হলো।


Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...