Thursday, June 25, 2026

‘নোংরা’ লোকেরাই মোমবাতি জ্বালছে! টলিউড নিয়ে সরব ঋতাভরী

Date:

Share post:

‘শিকারী’দের মুখোশ খোলার ডাক দিলেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। মালায়লি চলচ্চিত্র জগতে মহিলা অভিনেত্রীদের শারীরিক হেনস্থার প্রতিবাদে যেভাবে তদন্ত কমিশন গঠন করে ন্যায্য সম্মান দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, এবার টলিউডে সেই ভাবেই তদন্তের দাবি জানান অভিনেত্রী। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।

দক্ষিণের অভিনেত্রীরা একযোগে শারীরিক হেনস্থার প্রতিবাদে একশ্রেণির পরিচালক, প্রযোজক, অভিনেতাদের বিরুদ্ধে সরব হয়েছেন। গঠিত হয়েছে হেমা কমিশন। একইভাবে কমিশন গঠন চান অভিনেত্রী ঋতাভরী। তিনি দাবি করেছেন বাংলা চলচ্চিত্র জগতে নোংরা চরিত্রের এক শ্রেণির নায়ক, প্রযোজক, পরিচালক তাঁর মতোই অনেক অভিনেত্রীকে ‘কাজে লাগিয়েছেন’।

ঋতাভরী চাঞ্চল্যকর অভিযোগ করেন, সেই নোংরা চরিত্রের লোকেদেরই আর জি করের ঘটনা নিয়ে মোমবাতি মিছিল করতে দেখা গিয়েছে। সম্প্রতি বিভিন্ন মিছিলের পরে এক অভিনেত্রী প্রায় একই রকম অভিযোগ করেছেন পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। সেই অভিযোগে তদন্তে নেমেছে মহিলা কমিশন।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ঋতাভরী নিজের সহঅভিনেত্রীদের আহ্বান জানিয়েছেন এই শিকারীদের মুখোশ খুলে দেওয়ার জন্য। তাতে চরিত্রে জায়গা পেতে তাঁদের সমস্যা হতে পারে বলেও উল্লেখ করে তিনি দাবি করেন এই অভিযুক্তরা প্রভাবশালী। সেই সঙ্গে তিনি অনুরোধ করেন তরুণ প্রজন্মকে এই চলচ্চিত্র জগত যে চিনির মোড়কে থাকা পতিতালয় নয়, প্রমাণ করার দায়িত্ব নেওয়ার জন্য।

মালায়লি চলচ্চিত্র জগতের অনুরূপ তদন্ত কমিশন গঠন করে তদন্ত, ফলপ্রকাশ ও পরিশোধনের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানান তিনি।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...