Wednesday, June 24, 2026

দোষী হলে সন্দীপ গ্রেফতার নয় কেন? ব্যর্থতার খতিয়ান তুলে CBI-কে নিশানা অভিষেকের

Date:

Share post:

আদালতের নির্দেশ তদন্তভার পেলেও, তা শেয হয় না- কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ প্রায় সব রাজনৈতিক দলেরই। আর জি কর-কাণ্ডের তদন্ত নিয়ে এবার সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার পাশাপাশি আর জি কর হাসপাতালের দুর্নীতির তদন্তও করছে সিবিআই। সেই ঘটনায় বারবার তলব করা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিন সভা মঞ্চ থেকে সিবিআই-কে নিশানা করে অভিষেক প্রশ্ন তোলেন, সন্দীপ যদি দোষী হন, তাহলে এখনও গ্রেফতার হননি কেন?

বুধবার, মেয়োরোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর জি কর কাণ্ড নিয়ে তিনি বলেন, “৪ দিন পুলিশের হাতে কেস ছিল। তার পর থেকে সিবিআইয়ের হাতে। এই কাণ্ডে সন্দীপ ঘোষ গ্রেফতার হয়নি কেন সিবিআই জবাব দিক।”

এদিনের সভা থেকে অভিষেক বলেন, “৪ দিন পুলিশের হাতে কেস ছিল। একজন গ্রেফতার করেছিল পুলিশ। তার পর থেকে সিবিআইয়ের হাতে। এখনও পর্যন্ত খুন ও ধর্ষণকাণ্ডে সন্দীপ ঘোষ যদি দোষী হন তাহলে তাকে কেন গ্রেফতার করা হয়নি সিবিআইকে জবাব দিতে হবে। সাধারণ মানুষ বলছে বিচার চায়। আমরা বলছি বিচার চাই। এই ঘটনার সবাই বিচার চায়। বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।”

এর পরেই সিবিআইয়ের তদন্তের ধারাবাহিক ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ”এর আগে সারদা, রবীন্দ্রনাথের নোবেল, কী বিচার হয়েছে?”






Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...