Monday, April 6, 2026

বয়ানে অসংগতি, আজই সঞ্জয় ঘনিষ্ঠ ASI- এর পলিগ্রাফ পরীক্ষা!

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ধর্ষণ খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রাই (Sanjay Rai) ঘনিষ্ঠ ASI অনুপ দত্তের (Anup Dutta) পলিগ্রাফ পরীক্ষা করাতে চলেছে সিবিআই (Polygraph Test)। সূত্রের খবর তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের সময় কলকাতা পুলিশের এই এএসআইয়ের বয়ানে অনেক অসংগতি মিলেছে। যার ফলে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই কারণেই পলিগ্রাফ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুপ দত্ত এতে সম্মতি দিয়েছেন বলেই খবর। বুধবার বিকেলের দিকে এই টেস্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।

হাসপাতালের চারতলায় চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই। আগামী ৫ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে। তার আগে তথ্য অনুসন্ধানে মরিয়া তদন্তকারীরা। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারিনি কেন্দ্রীয় এজেন্সি। প্রেসিডেন্সি জেলে গিয়ে ধৃত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ পরীক্ষা করিয়েছিলেন সিবিআইয়ের অফিসাররা। সিজিও দফতরেই হয় মোট সাতজনের পরীক্ষার পর এ বার অনুপেরও পলিগ্রাফ পরীক্ষা।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...