Monday, April 6, 2026

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই ধর্ষণ রোধে কঠোর বিল আসছে বিধানসভায়, সিলমোহর মন্ত্রিসভার বৈঠকে

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই ধর্ষণ রুখতে কঠোর বিল আনছে রাজ্য সরকার। এর জন্য আগামী সপ্তাহে দুদিনের বিশেষ অধিবেশন ডাকা হবে। ৩ তারিখে প্রস্তাবিত বিলটি বিধানসভায় (Assembly) পেশ করা হবে। বুধবার, মন্ত্রিসভার বৈঠকের পরে এই কথা জানান পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)।এদিন মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল (TMC)  সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, ধর্ষণের শাস্তি ফাঁসি। ১০ দিনের মধ্যে বিধানসভায় বিল আনছেন। এই নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে আইন পাশ করানো হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, “ধর্ষণের মামলায় দোষীর ফাঁসির বিল আনব বিধানসভায়। তাতে রাজ্যপালকে সই করতেই হবে। না হলে রাজভবন ঘেরাও করবে বাংলার মহিলারা। টানা ধর্না চলবে।”

এরপরেই বৈঠকে বসে রাজ্য মন্ত্রিসভা। সেখানেই এই প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়। শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee) জানান, বিধানসভার অধিবেশন ডাকার জন্য স্পিকারকে ২ তারিখ চিঠি দেওয়া হবে। আপাতত ঠিক হয়েছে, দুদিন বিধানসভার অধিবেশন চলবে। ২ তারিখ প্রথম দিন শোক প্রস্তাবের পরে অধিবেশন মুলতুবি করে দেওয়া হবে। ৩ তারিখে প্রস্তাবিত বিলটি বিধানসভায় পেশ করা হবে। মহিলাদের ধর্ষণ বা ধর্ষণ করে খুন করার ঘটনায় চরমতম শাস্তির ব্যবস্থা করতে এই আইন আনা হচ্ছে। ধর্ষণের মতো পাশবিক ঘটনার বিচারের জন্য সময়সীমা বেঁধে দিতে চাইছে রাজ্য। বিলের খসড়া তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে। সেই মতো কাজ শুরু করেছেন মুখ্যসচিব ও আইনমন্ত্রী মলয় ঘটক।






Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...