Thursday, April 2, 2026

বিজেপির বাংলা বনধে ভাটপাড়ায় ব্যাপক অশান্তি, চলল গুলি!

Date:

Share post:

ফের গুলি। ফের অশান্তি। ফের শিরোনামে উত্তর ২৪ পরগণার ভাটপাড়া (Bhatpara)। আজ, বুধবার বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের সকালে ভাটপাড়ায় গুলি চলল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ব্যাপক ছড়িয়েছে ভাটপাড়ার ঘোষপাড়া এলাকায়।

ভাটপাড়ায় (Bhatpara) গুলি চালানোর এই ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর। তাঁকে প্রথমে ব্যারাকপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে সেখান থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তৃণমূলের বিরুদ্ধে বোমা-গুলি চালানোর অভিযোগ তুলেছেন। তাঁর কথায়, ‘‘রবি সিং নামে আমাদের দলের এক কর্মী আহত হয়েছেন। রবিরা আমার বাড়ি আসছিলেন। ঘোষপাড়া মোড়ের কাছে তাঁর গাড়ি আটকানো হয়। তার পর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।’’ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। বিজেপি চায় লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে। তাই গুলি চলার পিছনে বিজেপির হাত রয়েছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন:বিজেপির কর্মনাশা বনধ বিরোধিতায় রাজ্যজুড়ে পথে নামল তৃণমূল

 

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...