Thursday, April 2, 2026

বনধের সমর্থনে কোলে মার্কেটে “দাদাগিরি” বিজেপি নেতার, অশান্তি পাকিয়ে আটক লকেট-রূপা

Date:

Share post:

১২ ঘণ্টা বাংলা বনধ ডেকে সাড়া না মেলায় দিকে দিকে অশান্তি পাকানোর চেষ্টা বিজেপি (BJP) নেতা-নেত্রীদের। আজ, বুধবার সকাল থেকেই যখন কর্মনাশা বনধকে তোয়াক্কা না করে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা নিজেদের কাজে যোগ দেন, ঠিক তখনই জোর করে বনধ সফল করার রাস্তা বেছে নেয় বিজেপি।

এদিন বন্‌ধের সমর্থনে শিয়ালদহের কোলে মার্কেটে বিজেপি (BJP) নেতা সজল ঘোষের বিরুদ্ধে কার্যত জোর করে দোকান বন্ধ করানোর অভিযোগ ওঠে। সকাল থেকে দোকানপাট খোলা দেখে বেলা গড়াতেই বন্‌ধের সমর্থনে রাস্তায় নামেন বিজেপি নেতা সজল ঘোষ। কোলে মার্কেট এলাকায় গিয়ে তিনি ব্যবসায়ীদেরকে বন্‌ধে সমর্থন করার জন্য বলেন। অভিযোগ, সেই সময় কাউকে কাউকে দোকান বন্ধ করতে জোর করা হয়েছে। এরপরই তৃণমূলের সমর্থক একাংশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন সজলের নেতৃত্বে বিজেপির কর্মী-সমর্থকরা। ধস্তাধস্তিতে শুরু হয়। পুলিশ তাঁকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যায়।

অন্যদিকে, শ্যামবাজারে জোর করে অবরোধের চেষ্টা করলে বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আটক করে পুলিশ। লকেটের সঙ্গে থাকা রাহুল সিনহাকেও গাড়িতে তুলে নিয়ে অন্যত্র সরিয়ে দেয় পুলিশ। সল্টলেক থেকে রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। সল্টলেক সেক্টর ফাইভ সংলগ্ন এলাকায় থেকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। ধরপাকড় করা হয়েছে আরও অন্যান্য কর্মী-সমর্থকদেরও।

গড়িয়াহাটে বন্‌ধের সমর্থনে রাস্তায় নেমেছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। বাসচালক ও যাত্রীদের কাছে তিনি বন্‌ধকে সমর্থন করার কথা বলেন। এর কিছু সময় পরেই জানা যায়, রূপা গঙ্গোপাধ্যায়কে আটক করা হয়েছে। বন্‌ধের সমর্থনে বেরিয়ে ‘গো ব্যাক’ শুনতেও হয়েছে রূপাকে। তাঁকে ঘিরে তৃণমূলের কর্মী-সমর্থকরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন।

আরও পড়ুন:বিজেপির বাংলা বনধে ভাটপাড়ায় ব্যাপক অশান্তি, চলল গুলি!

 

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...