Friday, June 19, 2026

জঙ্গলের প্রেক্ষাপটে টানটান থ্রিলার-অ্যাকশন, সিনেপর্দায় প্রতিপক্ষ শিবপ্রসাদ-আবীর!

Date:

Share post:

রাজ্য রাজনীতির অস্থির সময়ে মুক্তি পেল শিবু- নন্দিতার পুজোর ছবির টিজার। ‘বহুরূপী’র (Bahurupi) প্রথম রূপ প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত বাংলার সিনেপ্রেমীরা। এক ফ্রেমে আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee), শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee), ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)এবং কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। ‘রক্তবীজ’ পরিচালক-জুটির জাদুকাঠির ছোঁয়ায় এবার পুজোয় বক্স অফিসে বাজিমাত করতে তৈরি আসন্ন বাংলা ছবি ‘বহুরূপী’। বেশ কয়েকদিন আগেই টিজার মুক্তি পাওয়ার কথা থাকলেও আর জি কর আবহে তার সাময়িকভাবে স্থগিত করা হয়। অবশেষে প্রকাশ্যে এলো ঝলক।

একদিকে এসআই সুমন্ত ঘোষাল হয়ে ‘দাবাং’ স্টাইলে ‘বাবলি’র নায়ক (আবীর চট্টোপাধ্যায়) অন্যদিকে ‘বহুরূপী’ বিক্রমের ভূমিকায় অভিনয় করেছেন শিবপ্রসাদ। টিজারে জঙ্গলের বুনো গন্ধে মিশেছে অ্যাকশনের কড়া ডোজ।

ভালবাসার হিমেল বাতাস বয়ে নিয়ে এসেছেন ঋতাভরী। ‘ফাটাফাটি’ জুটি আবার বড় পর্দায়। এই ছবির অন্যতম আকর্ষণ কৌশানী। তাঁর অভিনীত ‘ঝিমলি’ চরিত্র যেন জঙ্গলের পলাশ ফুলের মতো স্নিগ্ধ। এবারের পুজোয় টলিউডের অন্যতম বড় আকর্ষণ শিবপ্রসাদ মুখোপাধ্যায় -নন্দিতা রায় পরিচালিত ‘বহুরূপী’।


Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...