Friday, May 22, 2026

বিভিন্ন স্টেশনে রেল অবরোধ, সকাল থেকেই অশান্তি তৈরির চেষ্টা বিজেপির

Date:

Share post:

বিজেপির ১২ ঘণ্টার বনধে সকাল থেকেই বিপর্যস্ত রেল পরিষেবা। শিয়ালদহ ডিভিশনে (Sealdah South Division) ১৭টি ট্রেন আটকানো হয়, হাওড়া ডিভিশনে এই সংখ্যাটা ১১। কর্মনাশা সমর্থন করেন না বাংলার মানুষ। তাই সকাল থেকে রাস্তাঘাটে মানুষের স্বাভাবিক ভিড় চোখে পড়তেই ‘গুন্ডামি’ শুরু পদ্ম সমর্থকদের। বিজেপির ‘রেল রোকো’ কর্মসূচিতে বিরক্ত ট্রেন যাত্রীরা। হুগলি স্টেশনে আটকানো হয় ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল। রেল পুলিশের তরফে লাইনের উপর শুয়ে পড়া অবরোধকারীদের তুলে দেওয়া হলে কিছুক্ষণ পর কোন্নগর (konnagar) স্টেশনে রেল লাইনের উপর নেমে বিক্ষোভ শুরু করেন বনধ সমর্থনকারীরা। শান্ত বাংলাকে সচল রাখতে সকাল থেকেই পথে নেমে বনধের বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস (TMC)।

শিয়ালদহ শাখায় একাধিক স্টেশনে রেল অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা। যাত্রী হয়রানি ছবি ধরা পড়েছে সর্বত্র। সব থেকে বেশি প্রভাব পড়েছে শিয়ালদহ দক্ষিণ শাখায়। লক্ষ্মীকান্তপুর লাইনের একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেললেন বনধ সমর্থকেরা। যার জেরে রেলের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ ব্যাহত। বেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানাগামী ট্রেন চলাচল বন্ধ। মুর্শিদাবাদ স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। আটকে রয়েছে ভাগীরথী এক্সপ্রেস। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নেতৃত্বে একাধিক রেল স্টেশনে অবরোধ। বনগাঁতেও ট্রেন আটকাতে গেলে রেল পুলিশ এবং জিআরপির সঙ্গে জড়িয়ে পড়েন বন সমর্থনকারীরা। কৃষ্ণনগর রেল স্টেশনে অবরোধ। ট্রেনের সামনে বিজেপির পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন বনধ সমর্থকেরা।


Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...