Friday, April 3, 2026

বুধবারের বিজেপির কর্মনাশা বনধ ব্যর্থ করার ডাক আইএনটিটিইউসি-র

Date:

Share post:

মঙ্গলবারের নবান্ন অভিযান কার্যত ‘ফ্লপ শো’ হওয়ায় বুধবার রাজ্যে ফের অশান্তি পাকাতে ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। যদিও বনধ করে এইভাবে বাংলাকে অচল করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। অন্যদিকে বিজেপির বুধবারের বিজেপির ‘বাংলা বনধ’ রুখতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। পাশাপাশি বিজেপির এই কর্মনাশা বনধ ব্যর্থ করার ডাক দিয়েছে আইএনটিটিইউসি।

বিজেপির ডাকা বনধ ব্যর্থ করার প্রসঙ্গে আইএনটিটিইউসি পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যজুড়ে অরাজকতা ও অচলাবস্থা তৈরি করার জন্য বিজেপি বন্‌ধ ডেকেছে। সর্বনাশা ও কর্মনাশা বন্‌ধ ব্যর্থ করা সবার দায়িত্ব। ২৮ অগাস্ট বন্‌ধ সম্পূর্ণভাবে ব্যর্থ করতে আইএনটিটিইউসি কর্মীরা সর্বাত্মক উদ্যোগ নেবে। ট্রেন, বাস, ট্রাম-সহ সমস্ত গণপরিবহণ সচল রাখতে উদ্যোগ নিতে হবে। সমস্ত শিল্পাঞ্চলে শ্রমিক-কর্মচারীরা যেন নির্বিঘ্নে কাজে যোগ দিতে পারেন তা নিশ্চিত করতে হবে। অসংগঠিত শ্রমিকের নির্বিঘ্নে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। গোটা বিষয়টি নিয়ে জেলা সভাপতিদের অবিলম্বে পরিকল্পনা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন- দিল্লিতে চিকিৎসকদের নিরাপত্তার রূপরেখা তৈরিতে দিল্লিতে টাস্ক ফোর্সের বৈঠক, খোলা হল পোর্টাল

 

Related articles

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...