Wednesday, June 10, 2026

বিজেপির বনধ সমর্থন নয়, নির্যাতিতার বিচারের দাবিতে রাজপথে জুনিয়র ডাক্তারদের মিছিল 

Date:

Share post:

আর জি কর কাণ্ডকে (RG Kar Medical College and Hospital) শিখণ্ডী করে লাশের রাজনীতিতে ব্যস্ত বিজেপির (BJP) ডাকা কর্মনাশা বনধকে সমর্থন করেননি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। পদ্ম শিবিরের নোংরা রাজনীতির বিপক্ষে মৃত চিকিৎসকের পরিবারও । তাই বনধ ব্যর্থ করে, আর জি কর হাসপাতালের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে এবং নির্যাতিতার সঙ্গে যা হয়েছে সেই ঘটনার বিচারের স্লোগান দিয়ে আজ শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে আন্দোলনরত ডাক্তাররা। এদিন দুপুর ১২:৩০ মিনিট নাগাদ শ্যামবাজারে জমায়েত শুরু হয়। মিছিলে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ এবং কলেজ ছাত্রীরাও রয়েছেন।

স্বাস্থ্য পরিষেবার দুর্নীতি থেকে শুরু করে ধর্ষকের শাস্তির দাবিতে অবস্থান-বিক্ষোভে আর জি কর হাসপাতালে জুনিয়র ডাক্তাররা। এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি – বেসরকারি হাসপাতালে চিকিৎসকরাও। কিন্তু ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগানে কোনও রাজনৈতিক রঙ না মেশানোর অনুরোধ করেছিলেন তাঁরা। কিন্তু ঘোলা জলে রাজনীতি করা বিজেপি সেই কথা না মেনে ‘কুর্সি’ দখলের নোংরা খেলায় বাংলাকে অশান্ত করে চলেছে। আজ ভারতীয় জনতা পার্টির বনধকে ব্যর্থ করে, চিকিৎসক তরুণী খুনের বিচার চেয়ে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত পৃথক মিছিলে সামিল হয়েছেন ডাক্তাররা। এই মিছিলে পা মেলানোর জন্য বনধ উপেক্ষা করেই নাগরিক সমাজকে আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।


Related articles

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...