Friday, April 3, 2026

বাড়িতে আটকে আয়াকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ, ধৃত কীর্তিমান বিজেপি নেতা

Date:

Share post:

বাড়িতে সারারাত আটকে আয়াকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে।ঘটনাস্থল নাটাগড়ের রামকৃষ্ণ পল্লী এলাকা। বিজেপি সেই নেতা স্পন্দন দাসকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।ঘোলা থানার পুলিশ অভিযোগ পেয়েই তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জের এক মহিলাকে বাড়িতে আয়ার কাজ করানোর জন্য নিয়ে আসে ওই বিজেপি নেতা। তারপর সারারাত ধরে চলে যৌন নির্যাতন ও ধর্ষণ। ভোরবেলা মহিলা কোনওমতে বাড়ি থেকে পালিয়ে এলাকার বাসিন্দাদের বিজেপি নেতার কুকীর্তির কথা জানাযন।এলাকার বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলে ওই বিজেপি নেতাকে।স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বিজেপি নেতা এলাকা থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। রাস্তায় ফেলে গণপিটুনি দেওয়া হয় তাকে। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।অভিযুক্ত বিজেপি নেতা পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ১০৯ নম্বর বুথের সভাপতি।অভিযুক্তকে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

অভিযুক্ত স্পন্দন পেশায় মুহুরি হলেও নিজেকে আইনজীবি বলে পরিচয় দিত। তার মা অসুস্থ এবং তাকে দেখাশোনার জন্য বিভিন্ন সময়ে বাড়িতে আয়া নিয়ে আসত। বুধবার রাতেও এরকম একটি ঘটনা ঘটে। টালিগঞ্জের ২০ বছর বয়সী একটি তরুণীকে নিয়ে আসা হয় এবং মদ্যপ অবস্থায় ধর্ষণ ও যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।বৃহস্পতিবার সকালে হুঁশে ছিল না ওই বিজেপি নেতা।সেই সুযোগে ওই মহিলা  পাড়ার ক্লাবকে সব জানায়। সেখান থেকেই পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে উদ্ধার করে মহিলাকে। পাশাপাশি গ্রেফতার  করা হয় স্পন্দন দাসকে।এলাকাবাসীর অভিযোগ, এর আগেও ওই বিজেপি নেতার বিরুদ্ধে মহিলা নিগ্রহের অভিযোগ উঠেছে।

 

Related articles

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...