Thursday, April 2, 2026

যোগী রাজ্যে ‘মানুষখেকো’ নেকড়ের তাণ্ডব! ৬ শিশু সহ মৃত ৭

Date:

Share post:

উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে হানা দিচ্ছে ‘মানুষখেকো নেকড়ে’। বাড়ির বাইরে পা রাখতে রীতিমতো আতঙ্কিত মানুষ। প্রধানত বাহারআইচ জেলাতেই নেকড়ে বাহিনী তাণ্ডব চালাচ্ছে বলে জানা গিয়েছে। জঙ্গল সংলগ্ন এলাকায় এক মাসে নেকড়ের শিকার হয়েছে ৬ শিশু সহ ৭ জন। জখম ২২জন।এই দলে তিনটি নেকড়ে আছে বলে জানিয়েছে বন দফতর।

জানা গিয়েছে, গত দুদিনে রায়পুর, ছত্তরপুর এলাকায় হামলা চালিয়েছিল তিনটি নেকড়ে। তাতে গুরুতর জখম হয়েছে তিনটি শিশু।স্থানীয়রা জানিয়েছেন, একটি শিশুকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়েছিল হায়নার দল। পরে গ্রাম সংলগ্ন ক্ষেত থেকে তার দেহ উদ্ধার হয়।একের পর এক অভিযোগ পাওয়ার পরেই নেকড়ে খুঁজতে ২২টি দল গড়েছে  উত্তরপ্রদেশ বনদফতর। বন্যপ্রাণী বিশেষজ্ঞ, বনকর্মী ও শিকারি নিয়ে গঠিত হয়েছে এই দলগুলি। নজরদারির জন্য ওড়ানো হচ্ছে ড্রোনও। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বনমন্ত্রী অরুণ কুমার সাক্সেনা।

ন্যাশনাল চিতা অ্যাকশন প্ল্যানের প্রধান যাদবেন্দ্রনাথ ঝালা অবশ্য নেকড়ের হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তার বক্তব্য, নেকড়ে লাজুক প্রাণি। এভাবে মানুষকে আক্রমণ করার দৃষ্টান্ত খুবই কম আছে। তবে বিভিন্ন জঙ্গল সংলগ্ন অঞ্চলে বাঘ ও চিতাবাঘের হানায় মানুষের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত, কাটার্নিয়াঘাট অঞ্চলে নেকড়ের উপস্থিতি আছে। মাহসি ব্লকের সিসিয়া পঞ্চায়েত ও সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের দাবি, ওই এলাকা থেকেই তিনটি নেকড়ে এসে ডেরা বেধেছে এখানে।নেকড়ের খোঁজে চলছে জোরদার তল্লাশি।

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...